সাভার প্রতিনিধি:সাভারের আশুলিয়ায় এক কোটি টাকার জালনোট সহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। বুধবার দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে জাল টাকাসহ তাদেরকে আটক করে র্যাব ৪ । আটক দুই জাল টাকা ব্যবসায়ী হলেন সেকেন্দার ও নাহিদ। র্যাব জানায় দুপুরে র্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা গোপন সংবাদের ভিতিত্বে টাকা কেনার কথা বলে ক্রেতা সেজে কুটুরিয়ার আমতলা এলাকা থেকে এক কোটি টাকার জালনোটসহ ওই দুই জনকে আটক করে। এসময় তাদের কাজ থেকে এক হাজার টাকার এক’শটি জাল নোট উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়…
Read MoreMonth: September 2019
ভূঞাপুরে বাল্য বিবাহ, যৌতুক ও মাদক বিরধী লাল কার্ড প্রদর্শণ কর্মসূচি পালন
ভূঞাপুর প্রতিনিধি:বাল্য বয়সে বিয়ে নয়, যৌতুক চাইলে সম্ভব নয়, মাদকমুক্ত যেন সমাজ হয়” এই স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্যবিবাহ, যৌতুক ও মাদক বিরধী লাল কার্ড প্রদর্শন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা ও ছাত্র -ছাত্রী বৃন্দ। অনুষ্ঠানে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের কুফল নিয়ে আলোচনা করা হয়। এ সময় ওসি রাশিদুল ইসলাম সকলকে ৯৯৯ এ কল করার আহব্বান জানান। আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।
Read Moreবিএনপি জামায়াত সরকারের সময় দেশে ক্যাসিনো শুরু হয়েছে:ওবায়দুল কাদের
সাভার প্রতিনিধি:বিএনপি জামায়াত সরকারের সময় দেশে ক্যাসিনো শুরু হয়েছিলো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সাভার সেনানিবাসের ঢাকা আরিচা মহাসড়কে শ্যুাটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন দেশে চুনাপুটি ও আর রাঘব বোয়াল নয় যার বিরুদ্ধে দুর্নীতি পাওয়া যাবে তাকেই আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি আরও বলেন দেশে দুর্নীতি সন্ত্রাস মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে কোন দুর্নীতি বাজ লোককে ছাড় দেওয়া…
Read Moreভ্যাকসিন হিরো পুুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ): টিকা দান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বব্যাপী টিকা দান সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই) স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কার প্রদান করে। জিএভিআই বোর্ড সভাপতি ড. এনগোজি অকোনজো ইবিলা’র নিকট থেকে এই পুরস্কার গ্রহণ করেই প্রধানমন্ত্রী তা বাংলাদেশের জনগণের জন্য উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী বলেন,‘আজ যে পুরস্কার গ্রহণ করলাম সে পুরস্কার আমার নয়। এটা বাংলাদেশের জনগণের এবং আমি তাঁদেরকেই এই পুরস্কার…
Read Moreসাভারের আশুলিয়ায় এক ব্যক্তির জমি দখল করে রাস্তা তৈরির অভিযোগ
২৪ সেপ্টেম্বর,২০১৯( বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় এক ব্যক্তির জমি দখল করে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম সাইদুর রহমান সম্রাট। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি। এলাকাবাসী জানায় আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার সালাম সরকার নামের এক ব্যক্তির জমির মাঝ খান দিয়ে কয়েকজন অস্ত্রধারী ক্যাডার নিয়ে রাতের আধারে বালু ফেলে রাস্তা তৈরি করার চেষ্টা করেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট পরে সকালে এলাকাবাসী রাস্তা তৈরি করতে বাধা দেন। পরে তারা চলে যান। এবিষয়ে জমির মালিক…
Read Moreদুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান: জেনারেল আজিজ আহমেদ
সাভার,২৪ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):দেশে চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে সেনাবাহিনী স্বাগত জানিয়েছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার সকালে সাভারের মিলিটারি ফার্মে ১টি অত্যাধুনিক মিল্কিং পার্লার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এসময় আরও বলেন সেনাবাহিনীর অবসর প্রাপ্তরা যদি কেই ক্লাবের নামে ক্যাসিনো চালায় তাহলে আমাদের নোটিশ হয়েছে এবং আমাদের গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করার জন্য তদন্তে প্রমাণিত হলে আমাদের যা করনীয় আমরা তাই করবো জানিয়ে তিনি আরও বলেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দেশে ক্রাইমের সংখ্যা কমে আসবে বলেও মন্তব্য করেন…
Read Moreআগামী ১৫ অক্টোবর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন কর্মসুচী শুরু হতে পারে:ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,২৪ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরিয়ে আসার পরে আগামী ১৫ অক্টোবর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন কর্মসুচী শুরু হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা পরিষদে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে পররাষ্ট্র মন্ত্রাণালয়,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে চীনের প্রতিনিধির সাথে বৈঠক করেছেন সেখানে সিদ্ধান্ত হয়েছে যে চীন মায়ানমার…
Read Moreফাইনালে রশিদের খেলা নিয়ে শঙ্কা
২৩ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ) : গতকাল ত্রিদেশীয় টি-২০ সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। বাংলাদেশের ইনিংসের অষ্টম ওভারে ইনজুরিতে পড়েন তিনি। পরে চিকিৎসা নিয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যান রশিদ। কিছুক্ষণবাদে ফিরে এলেও, খুঁড়িয়ে-খুঁড়িয়ে হাটতে দেখা গেছে তাকে। তারপরও দলের প্রয়োজনে বল হাতে হাত ঘুড়িয়েছেন রশিদ। তবে ১৪তম ওভারে প্রথমবারের মত বোলিং আক্রমণে আসেন রশিদ। নিজের প্রথম ওভারেই বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদকে তুলে নিয়ে আফগানদের লড়াইয়ে রাখেন তিনি। পরের ওভারে আফিফ হোসেনকে শিকার করে আফগানিস্তানকে ম্যাচ জয়ের স্বপ্ন দেখান রশিদ। কিন্তু রশিদের তৃতীয় ওভার…
Read Moreঅবৈধ ক্যাসিনো বন্ধে চলমান অভিযানকে সাধুবাদ সাঈদ খোকনের
২৩ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : অবৈধ ক্যাসিনো বন্ধে চলমান শুদ্ধি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। দেশবাসী এ অভিযানে সমর্থন জানিয়েছেন। এ অভিযানের সফল পরিসমাপ্তি ঘটবে বলে আমি আশা করি। আজ নগর ভবনে ঢাকায় ডেনিস রাষ্ট্রদূত উইনি পিটারসেন-এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মেয়র। তিনি বলেন, পবিত্র রমজান মাসে মদ জুয়া খেলা এসব অনৈতিক কার্যকলাপ পরিচালনা থেকে বিরত থাকার জন্য আমি ক্লাবগুলির প্রতি আহ্বান জানিয়েছিলাম এবং এ বিষয়ে প্রচারণাও চালাই কিন্তু কোন কাজ…
Read Moreপ্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন
২৩ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে ৮ দিনের সরকারি সফরে রোববার স্থানীয় সময় বিকেলে আবুধাবী হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন। ইত্তেহাদ এয়ালাইন্সের একটি বিমান প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন এবং রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন…
Read More