সাভারে বঙ্গবন্ধু গোল্ডাকাফ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাভার,২৯ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডাকাফ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ধামসোনা ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। খেলাটি দেখার জন্য স্কুল মাঠে কয়েক হাজার দর্শনার্থী উপস্থিত হন।

Read More

প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না:প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সচিব

সাভার প্রতিনিধি:আগামীতে প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না । তবে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । বৃহস্পতিবার ঢাকার সাভারের আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা জেলা কর্মকর্তা ,শিক্ষক ও সমন্বয় সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন এ কথা বলেন মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা স্লোগানকে সামনে রেখে সচিব আরও বলেন আমাদের শিক্ষকরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান এর যেখানে গত বছর ৬৫ ভাগ শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারতো না সেখানে এবছর আগামীতে শতভাগ করার আওতায় আনতে হবে সভায় সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা…

Read More

সিরিয়ায় আসাদ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে : যুক্তরাষ্ট্র

২৭ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী মে মাসে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। এর পাল্টা জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার একথা বলেন। পম্পেও বলেন, আসাদ সরকার বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি ইদলিবে ব্যাপক অভিযানের অংশ হিসেবে গত ১৯ মে ক্লোরিন গ্যাস ব্যবহার করে। পম্পেও বলেন, ‘যুক্তরাষ্ট্র এ ধরনের হামলা বরদাস্ত করবে না। ওয়াশিংটন এ হামলার কঠোর জবাব দেবে।’ তিনি বলেন, ‘সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর চালানো সহিংসতা বন্ধে এবং জাতিসংঘ নেতৃত্বাধীন রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্র প্রতারণার আশ্রয় গ্রহণকারী আসাদ সরকারের ওপর…

Read More

আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন

২৭ সেপ্টেম্বর, ২০১৯(বিবিনিউজ):আগামীকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ৭৩তম জন্মদিন। দিনটি উপলক্ষে আজ শুক্রবার জুমার নামাজের পর বঙ্গবন্ধু কন্যার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দোয়া অনুষ্ঠানে অংশ নিতে দুপুর ১টার আগেই জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে উপস্থিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে রয়েছেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য…

Read More

বাংলাদেশ ক্রিকেট টিম রূপান্তরের মধ্যদিয়ে যাচ্ছে : সাকিব আল হাসান

২৭ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম একটি রূপান্তরের প্রক্রিয়ার মধ্যদিয়ে যাচ্ছে উল্লেখ করে দলের অধিনায়ক সাকিব আল হাসান দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যে, খারাপ সময় কেটে যাবে এবং তারা পুনরায় আগের মতোই ভালো খেলবে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশ টিম একটি ভালো টিম। এ ধরনের টিমের জন্য কখনো কখনো রূপান্তরের অবস্থা থাকে এবং এখন আমরা সেই অবস্থায় রূপান্তর রয়েছি।’ সাকিব বলেন, ‘খারাপ অবস্থা কাটিয়ে উঠতে বেশিদিন লাগবে না এবং আমরা আগের মতোই ভালো খেলতে শুরু করবো।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এওয়ার্ড প্রদানে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে সাকিব…

Read More

ইউনিসেফের চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ পুরস্কার গ্রহন করলেন প্রধানমন্ত্রী

২৭ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার গ্রহন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ইউএন প্লাজার ইউনিসেফ ভবনের ল্যাবুইসে হলে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) প্রদত্ত এই পুরস্কার গ্রহন করেন। তুমুল করতালির মধ্যে ইউনিসেফ’র নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। পররাষ্ট্র মন্ত্রী ড.একে আব্দুল মোমেন এবং ইউনিসেফে’র শুভেচ্ছা দূত এবং বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান অনুষ্ঠানে বক্তৃতা করেন। পুরস্কার গ্রহণকালে এটি প্রদানের জন্য প্রধানমন্ত্রী ইউনিসেফকে ধন্যবাদ জানিয়ে দেশের…

Read More

৯৮টি ফুটবল মাঠের সমান বিমানবন্দরের যাত্রা শুরু চীনে

২৬সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):চীনের মেগা বিমানবন্দর দাক্সিংয়ের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার পিপলস রিপাবলিক অব চীনের ৭০ বছর পূর্তি। সে উপলক্ষে বুধবার প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে এই বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চায়না ডেইলির তথ্য অনুযায়ী ৭ লাখ বর্গমিটারের বিমানবন্দরটি প্রায় ৯৮টি ফুটবল মাঠের সমান। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১১ বিলিয়ন ডলার। অনিন্দ্যসুন্দর ৭ লাখ বর্গমিটারের বিমানবন্দরটি প্রায় ৯৮টি ফুটবল মাঠের সমান। এয়ারপোর্ট কাউন্সিলের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যস্ততম বিমানবন্দর হলো বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর। ১৯৫৮ সালে তৈরি বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর ব্যবহার করে প্রায় ১০ কোটি মানুষ। যুক্তরাষ্ট্রের আটলান্টার বিমানবন্দরের পরই…

Read More

প্রশাসনের নাকের ডগায় কীভাবে অবৈধ কার্যক্রম চলছে: নাসিম

২৬ সেপ্টেম্বর, ২০১৯(বিবিনিউজ):ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে বলেতে গিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, প্রশাসনের নাকের ডগায় কীভাবে এ ধরনের অবৈধ কার্যক্রম চলছে। তিনি প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন। ক্যাসিনো, জুয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপকে ১৪ দলের পক্ষ থেকে সমর্থন জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা বিস্মিত ও দুঃখিত হয়েছি যে এখানে কিছু রাজনৈতিক কর্মী দুর্বৃত্তায়নে…

Read More

সরকারের উদ্যোগের ফলে দেশ এগিয়ে যাচ্ছে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

২৬ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বর্তমান সরকারের বহুমুখী উদ্যোগের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন খাতে অকল্পনীয় উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত আধুনিক বিজ্ঞান মনষ্ক অসাম্প্রদায়িক কুসংস্কারমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী ভাল ও সুস্থ্য থাকলে দেশবাসী ভাল থাকবে বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রী আজ তার নিজ নির্বাচনী এলাকা পিরোজপুর-১ আসনের নাজিরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ…

Read More

মিয়ানমারকে রোহিঙ্গা ফেরাতে বাধ্য করতে বিশ্বকে পদক্ষেপ নিতে হবে : প্রধানমন্ত্রী

২৬ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় তাদের পৈত্রিক নিবাসে ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টিতে মিয়ানমারকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সমস্যাটি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা এই সংকটের একটি শান্তিপূর্ণ ও তাৎক্ষণিক সমাধান চাই। মিয়ানমারই এই সমস্যার সৃষ্টি করেছে এবং এর সমাধানও মিয়ানমারেই রয়েছে।’ প্রধনামন্ত্রী কাউন্সিল অব ফরেন রিলেশনস এ (সিএফআর) বুধবার বিকেলে ‘এ কনভারসেশন উইথ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ সংলাপ অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের…

Read More