
সাভার,২৪ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরিয়ে আসার পরে আগামী ১৫ অক্টোবর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন কর্মসুচী শুরু হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা পরিষদে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে পররাষ্ট্র মন্ত্রাণালয়,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে চীনের প্রতিনিধির সাথে বৈঠক করেছেন সেখানে সিদ্ধান্ত হয়েছে যে চীন মায়ানমার এবং বাংলাদেশ মিলে একটি যৌথ কমিটি গঠন করা হবে এবং শেই কমিটি একটি রুপরেখা তৈরি করা হবে সেই অনুযায়ি কাজ করা হবে।
মাসিক সাধারণ সভায় এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
