দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান: জেনারেল আজিজ আহমেদ

সাভার,২৪ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):দেশে চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে সেনাবাহিনী স্বাগত জানিয়েছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
মঙ্গলবার সকালে সাভারের মিলিটারি ফার্মে ১টি অত্যাধুনিক মিল্কিং পার্লার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এসময় আরও বলেন সেনাবাহিনীর অবসর প্রাপ্তরা যদি কেই ক্লাবের নামে ক্যাসিনো চালায় তাহলে আমাদের নোটিশ হয়েছে এবং আমাদের গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করার জন্য তদন্তে প্রমাণিত হলে আমাদের যা করনীয় আমরা তাই করবো জানিয়ে তিনি আরও বলেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দেশে ক্রাইমের সংখ্যা কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি এসময় তিনি দেশে একটি পাউডার ফ্যাক্টরি করা হবে বলেও বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল লেঃ সামছুল হক,মাষ্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক,নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেনসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment