
২৪ সেপ্টেম্বর,২০১৯( বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় এক ব্যক্তির জমি দখল করে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম সাইদুর রহমান সম্রাট। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি।
এলাকাবাসী জানায় আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার সালাম সরকার নামের এক ব্যক্তির জমির মাঝ খান দিয়ে কয়েকজন অস্ত্রধারী ক্যাডার নিয়ে রাতের আধারে বালু ফেলে রাস্তা তৈরি করার চেষ্টা করেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট পরে সকালে এলাকাবাসী রাস্তা তৈরি করতে বাধা দেন। পরে তারা চলে যান। এবিষয়ে জমির মালিক সালাম সরকার বলেন টঙ্গাবাড়ি এলাকায় আমার কয়েক বিঘা জমি রয়েছে ছাত্রলীগ নেতা সাইদুর রহমান জোর পূর্বক তার জমি দখল করে রাস্তা তৈরির চেষ্টা করেছে। আমরা বাধা দিলে তারা আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ সাইদুর রহমান সম্রাট ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি হওয়ার পরে এলাকার মানুষের উপর অন্যায় ভাবে অত্যাচার শুরু করেছেন তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এলাকাবাসী তার কঠোর শাস্তি দাবি করেছেন। ওই ছাত্রলীগ নেতা আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার জসিম মোল্ল্যার ছেলে।
এবিষয়ে অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্য ওসি শেখ রিজাউল হক দিপু।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
