ইন্দোনেশিয়ায় পর্যটন দ্বীপে ভূমিকম্প, নিহত ১০

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ লমবক’কে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ৬.৪ মাত্রার ভূমিকম্পটি রবিবার স্থানীয় সময় সকাল ৭:০০টার দিকে দ্বীপটিতে আঘাত হানে। খবর বিবিসি’র। কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, বালি’র পূর্বে অবস্থিত লমবক দ্বীপ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় জায়গা। ভূমিকম্পে দ্বীপটির বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল লমবকের উত্তরাঞ্চলীয় মাতারাম শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। মূল ভূমিকম্পের পর ৬০টিরও বেশি স্বল্প মাত্রার ভূমিকম্প দ্বীপটিতে আঘাত হেনেছে। এর মধ্যে একটি ছিল ৫.৭ মাত্রার। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার…

Read More

বরিশালে বিএনপি নেতাকর্মীদের হয়রানি না করার নির্দেশ

গ্রেফতার ও রিমান্ড সংক্রান্ত আপিল বিভাগের রায়ের নির্দেশনা উপেক্ষা করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও প্রচারণাকারীদের গ্রেফতার ও হয়রানি না করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। বিএনপির মেয়রপ্রার্থী মজিবুর রহমান সরোয়ার এ রিট করেন। শুনানি করেন সগীর হোসেন লিয়ন। আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে।

Read More

রুবেলকে আইসিসির তিরস্কার

খেলোয়াড়সুলভ আচরণ ভঙ্গ করার দায়ে বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে সতর্ক করে তিরস্কার করলো আইসিসি। সঙ্গে নামের পাশে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্ট। তখন ২৮ তম ওভারের খেলা চলছিলো। বোলার হিসেবে ছিলেন রুবেল। রুবেলের করা ওই ওভারে বাউন্ডারি হাকান শিমরন হেটমেয়ার। এ সময় হেটমেয়ারকে উদ্দেশ্য করে অশালীন আচরণ ও অনুপযুক্ত শব্দ ব্যবহার করেন রুবেল। যা স্ট্যাম্প মাইক্রোফোনে ধরা পড়ে। আইসিসি জানায়, আচরণ বিধি ১ এর ২.১.৪ ধারাটি লঙ্ঘন করেছে রুবেল। রুবেল তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়েনি।

Read More

৩ সিটিতে আওয়ামী লীগ এগিয়ে: সজীব ওয়াজেদ জয়

তিন সিটি করপোরেশনেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একটি প্রতিষ্ঠানের করা জরিপের তথ্যের ভিত্তিতে রবিবার সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্যটি তুলে ধরেন জয়। রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার (আরডিএস) এই জরিপ চালিয়েছে। জয়ের তথ্য মতে, আওয়ামী লীগ সবচেয়ে বেশি এগিয়ে রাজশাহীতে, বরিশালেও বিপুল ব্যবধানে এগিয়ে, আর সিলেটে এগিয়ে থাকলেও বিএনপির তুলনায় পার্থক্য তুলনামূলক কম। জরিপের ফলাফলে উল্লেখ করা হয়েছে- বরিশালে নৌকা প্রতীকের সেরনিয়াবাত সাকিদ আবদুল্লাহর পক্ষে ৪৪ শতাংশ মানুষ সমর্থক জানিয়েছেন। সেখানে ধানের…

Read More

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম। এ ঘটনায় আরো ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে ওই শিক্ষার্থীদের সহপাঠীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছুটির পর শিক্ষার্থীরা বাসের জন্য এমইএস মোড়ে অপেক্ষা করছিলেন। এ সময় মিরপুর থেকে আসা জাবালে নুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই শিক্ষার্থীদের…

Read More

একনেকে ৭৫৩৯ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন

২৯ জুলাই, ২০১৮(বিবিনিউজ) : ৭ হাজার ৫৩৯ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৭৫১ কোটি ৬৬ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ২৫৮ কোটি ৫৭ লাখ এবং বৈদেশিক সহায়তার যোগান পাওয়া যাবে ৫২৮ কোটি ৯০ লাখ টাকা। রোববার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন।…

Read More

তিন সিটি নির্বাচনে প্রচারণা আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে

ঢাকা, ২৮ জুলাই : আজ শনিবার মধ্যরাত থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে রাজশাহী, বরিশাল ও সিলেট এই তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সব ধরনের প্রচার-প্রচারণা। দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান বাসসকে জানান, ওই তিন সিটির ভোটার নন এমন বহিরাগতদের শুক্রবার মধ্যরাত থেকে সিটি কর্পোরেশন এলাকায় অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। আজ আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য দলের মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে শেষবারের মতো সিটি কর্পোরেশন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন…

Read More

আওয়ামী লীগ দেশে নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে : আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়া, ২৭ জুলাই : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ দেশে নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে। ‘বিএনপি ও এরশাদের শাসনামলে দেশে নারীদের কোন পরিচয় ছিলো না’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন,ওই সময় নারীদের কোন অধিকার দেওয়া হতো না। তাদের উপর এসিড মারা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এসব নির্যাতন অবিচার বন্ধ করেছেন। আনিসুল হক শুক্রবার সকালে আখাউড়া উপজেলার নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন,‘বিএনপি-জামায়াত বাংলাদেশে বিশ্বাস করে না। তারা ক্ষমতায় এলে বাংলাদেশের কোন কিছু…

Read More

ব্যক্তি স্বার্থের রাজনীতি দেশকে কিছু দিতে পারে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের আশ্রয়দাতা বিএনপি’র দুর্নীতি ও দুঃশাসনের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, ব্যক্তি স্বার্থের রাজনীতি দেশ ও জনগনকে কিছু দিতে পারেনা। বিএনপি- জামায়াতের দুঃশাসনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘ব্যাক্তি স্বার্থে যে রাজনীতি, সে রাজনীতি কখনও জনগণ ও দেশকে কিছু দিতে পারে না। ইতিহাস তাদের ক্ষমা করবে না। তাই এিনপি’র প্রতি জনগনের কোনো আস্থা নেই।’ শেখ হাসিনা বলেন, ‘এটা প্রমাণিত যে, বিএনপি’র ওপর জনগণের কোন আস্থা ও বিশ্বাস নেই। কারণ তাদের শাসনামলে অর্থাৎ ২০০১-২০০৬ সাল পর্যন্ত মানুষ হত্যা থেকে শুরু করে সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকান্ড…

Read More

বাংলাদেশ চায় রোহিঙ্গারা ফেরত যাক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, কিন্তু এখন চাচ্ছে তারা ফেরত যাক। বাংলাদেশে মিসরের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়াহিদ আহমেদ শামসেলদিন আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী এবং মিসরের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। রোহিঙ্গা প্রসঙ্গও তাঁদের আলোচনায় উঠে আসে। রোহিঙ্গাদের সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা তাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছি, এখন আমরা চাচ্ছি তারা ফেরত যাক।’ শেখ হাসিনা বলেন, বাংলাদেশ…

Read More