দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ায় অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার তুরাগনদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় সকালে তুরাগনদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আশুলিয়া থানার অফিসার ইনচার্য (ওসি) আব্দুল আউয়াল। এঘটনায় আশুলিয়া…
Read MoreMonth: March 2018
আনুশকা শর্মা মা হতে চলেছেন!
দুই ভুবনের দুই তারকার বিয়ে হয়েছে গেল বছরের ডিসেম্বরে। এর মধ্যেই টুইটার ভক্তরা নিশ্চিত, বিরাট কোহলি ও আনুশকা শর্মা বাবা মা হতে চলেছেন। বিরাটকে টুইটারে অভিনন্দন জানানোও হয়ে গিয়েছে এক দফা। জল্পনার শুরুটা করেন অবশ্য ভারতীয় দলের অধিনায়ক কোহলি। কদিন আগে তিনি টুইট করেন, এখন নানা জিনিস ঘটছে। শিগগিরই নতুন খবর দিতে চলেছি! ব্যস, তারপরেই টুইটারে শুরু হয়ে যায় হই হট্টগোল। সঙ্গে শুভেচ্ছার বন্যা।
Read Moreমেরিন ফিশারিজ একাডেমির ৮৪ জন ক্যাডেটের গ্র্যাজুয়েশন ডিগ্রী অর্জন
ঢাকা, ১৯ মার্চ : চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমিতে এবছর মোট ৮৪ জন ক্যাডেট প্রশিক্ষণশেষে গ্র্যাজুয়েশন ডিগ্রী অর্জন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া মেরিন ফিশারিজ একাডেমি হতে নটিক্যাল সায়েন্স, মেরিন ইঞ্জিনিয়ারিং এবং মেরিন ফিশারিজ বিভাগ হতে ৩৬তম ব্যাচে মোট ৮৪ জন ক্যাডেট প্রশিক্ষণশেষে গ্র্যাজুয়েশন ডিগ্রী অর্জন করেছে। এরমধ্যে পুরুষ ৭৫ জন এবং মহিলা ৯ জন। ৩৬তম ব্যাচের সকল বিভাগের ক্যাডেটদের মধ্যে সেরা ও চৌকশ ক্যাডেট নির্বাচিত হয়ে নটিক্যাল বিভাগ হতে মোঃ মোজাম্মেল হক এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ইভা শীল গোল্ডমেডেল অর্জন করেছেন। এছাড়া নটিক্যাল বিভাগের ক্যাডেট…
Read More২৩ জনের মরদেহ নিয়ে ঢাকায় বিশেষ বিমান
নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৩ জনের মরদেহ নিয়ে আজ সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বিমানবাহিনীর একটি বিশেষ বিমান। কাঠমান্ডু থেকে আজ দুপুরে দেশের পথে পাড়ি দেয় এটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মরদেহগুলো নিয়ে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ দুপুর সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় আর্মি স্টেডিয়ামে জানাজার প্রস্তুতি চলছে। এদিকে নিহত তিন বাংলাদেশি পলাশ রায়, আলিপুজ্জামান এবং নজরুল ইসলামের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের ডিএনএ টেস্ট করা হবে। ইতিমধ্যে নেপাল সরকার এ তিনজনের লাশ শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। লাশের ডিএনএ…
Read Moreঅস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল : বহু বাড়িঘর ধ্বংস, গবাদিপশুর মৃত্যু
সিডনী, ১৯ মার্চ: অস্ট্রেলিয়ায় তীব্র তাপমাত্রা ও প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর ফলে বেশ কিছু বাড়িঘর পুড়ে ছাই ও গবাদি পশু মারা গেছে। দেশটির কর্মকর্তারা সোমবার একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। রোববার দাবানলের কারণে নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলীয় নয়নাভিরাম তাথরা গ্রামের প্রায় ৭০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে। সপ্তাহান্তে শুরু হওয়া এই দাবানলে ভিক্টোরিয়ার পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪০ হাজার হেক্টর এলাকা সম্পূর্ণ পুড়ে গেছে। সপ্তাহান্তে কয়েকটি দাবানল দেখা দেয়। এতে মাংস ও দুধের জন্য পালিত বহু গবাদি পশু মারা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এত…
Read Moreলিভ মঞ্জুর : খালেদা জিয়ার জামিন স্থগিত
ঢাকা, ১৯ মার্চ : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দন্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষে আনা লিভ মঞ্জুর করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। দু’সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদক এবং আসামিপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। এ আপিলের শুনানির জন্য ৮ মে তারিখ ধার্য করা হয়েছে। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিল আবেদন (আপিল দায়েরে আবেদন) মঞ্জুর করে এ আদেশ দেন। অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী,…
Read Moreঅপশক্তির বিষয়ে ছেলেমেয়েদের সচেতন করুন : প্রধানমন্ত্রী
টুঙ্গিপাড়া, ১৮ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করে ছেলেমেয়েদের এসব অপশক্তির বিষয়ে সচেতন করতে অভিভাবক, শিক্ষক এবং ধর্মীয় নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা প্রত্যেকে আমাদের শিশু থেকে যুবক শ্রেনী কোথায় যায়, কি করে, কার সঙ্গে মেশে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। যেন কেউ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাশক্তির সাথে সম্পৃক্ত হতে না পারে। তারা যেন সুস্থ জীবন পায়। আর বাবা-মা, ভাইবোনকে নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারে তারই পদক্ষেপ নিতে হবে।’ তিনি বলেন, ‘কোন ছেলে-মেয়ে যেন বিপথে না যায় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি…
Read Moreপদ্মা সেতুর ৪র্থ স্প্যান স্থাপনের প্রস্তুতি
মুন্সীগঞ্জ, ১৮ মার্চ : পদ্মার বুকে এবার চতুর্থ স্প্যান স্থাপানের প্রস্তুতি শুরু হয়েছে। ‘৭ই’ নম্বর স্প্যানটি এখন ওয়ার্কসপের পেন্টিং শেডে নেয়া হয়েছে। বৃহস্পতিবার এটি নেয়ার পর থেকেই রং করার আগের কাজগুলো করা হয়েছে। শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায় শ্রমিকরা মেশিনে বিশাল স্প্যানটির ঘষা মাজা করছে। সোনালী রংয়ের এ স্প্যানে গেন্ডিং মেশিন দিয়ে জোড়া লাগানো স্থানগুলো আরও ফিনিশিং করা হচ্ছে। আরেক পাশে মেশিনে লোহার গুড়া দিয়ে সেন্ড ব্রাস্টিং করা হচ্ছে। অর্থাৎ সেন্ট দানা দিয়ে ডাস্ট বা মরিচা মেশিনে পরিস্কার করা হচ্ছে। এরপরই সোনালী রংয়ের স্প্যানটিকে পরিণত করা হবে ধূসর রংয়ে। এছাড়া…
Read Moreনিদাহাস ট্রফির ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ ও ভারত
কলম্বো, ১৭ মার্চ : নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে দুই সফরকারী দল বাংলাদেশ ও ভারত। স্বাগতিক হয়েও ফাইনালের টিকিট না পাওয়ায় শিরোপা নির্ধারনী ম্যাচটি দশর্ক হিসেবেই দেখতে হবে শ্রীলংকাকে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শিরোপা জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। বিধ্বস্ত অবস্থায় শ্রীলংকার মাটিতে নিদাহাস ট্রফি খেলতে এসেছিলো বাংলাদেশ। চলতি বছরের শুরু দুর্দান্ত করার পর হারের বৃত্ত ঘুরপাক খাচ্ছিলো টাইগাররা। গেল জানুয়ারিতে নিজেদের মাটিতে শ্রীলংকা-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বের প্রথম তিন ম্যাচই জিতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। কিন্তু…
Read Moreসাভার ও ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্ম দিবস পালিত
সাভার প্রতিনিধি ॥ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকার সাভাওে ও ধামরাইয়ে কেক কাটা , র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে উপজেলায় বঙ্গবন্ধুর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান । র্যালি শেষে উপজেলার হলরুমে কেক কাটা হয়। অনুষ্ঠানে এসময় সংসদ…
Read More