ফেনীতে কাভার্ডভ্যানকে ট্রেনের ধাক্কা, নিহত ৩

ফেনী পৌর শহরের বারাহীপুর এলাকায় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া একটি কভার্ডভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ আবদুল আলিম জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশিথা ফেনী রেলওয়ে স্টেশনের কাছে বারাহীপুর ক্রসিংয়ে রেললাইনে উঠে পড়া একটি একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে। এতে কভার্ডভ্যানের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার…

Read More

বিমস্টেক এলডিসির বিকল্প হতে পারে : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২১ মার্চ : পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মঙ্গলবার বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে আসার পর যেসব সমস্যার সম্মুখীন হতে পারে তা মোকাবেলায় বিমস্টেক এলডিসি গ্রুপের বিকল্প হতে পারে। তিনি বলেন, ‘আমরা যে উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছি, তা ধরে রাখতে আমরা তাৎক্ষণিক কিছু কিছু বাণিজ্যিক ও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারি। আমাদের এলডিসি ফোরামের বিকল্প খুঁজে বের করতে হতে পারে। বিমস্টেক ফোরাম এমন একটি বিকল্প হতে পারে।’ পররাষ্ট্রমন্ত্রী রাজধানীতে মঙ্গলবার বিমসটেকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমসটেক সচিবালয়ে দিনব্যাপী এক সেমিনারে প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন। বিমসটেক মহাসচিব এম.…

Read More

একনেকে সীমান্ত সড়কসহ ১৬ প্রকল্প অনুমোদন

ঢাকা, ২১ মার্চ  : যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা জোরদারে সরকার পার্বত্য জেলাগুলোতে ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এলাকায় ৩১৭কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে সীমান্ত সুরক্ষা বাড়বে বলে আশা করছে সরকার। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ‘সীমান্ত সড়ক (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) নির্মাণ (১ম পর্যায়)’ প্রকল্পসহ মোট ১৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা…

Read More

দুর্নীতি ও অসত্যের সঙ্গে আপোস নয় : শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতি

গাজীপুর, ২১ মার্চ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া এবং ন্যায়বিচার, অসত্য ও দুর্নীতির সঙ্গে আপোস না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার বিকেলে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ‘তোমরা কখনো কোন অন্যায় ও অবিচারের কাছে মাথা নত করো না। তোমরা সবসময় সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে যথাযথ সেবা প্রদান করে তোমাদের অর্জিত সার্টিফিকেটের মর্যাদা সমুন্নত রাখার চেষ্টা করবে।’ ডুয়েট’র আচার্য নতুন ¯œাতকদের মুক্তচিন্তার সংগ্রাম ও স্বাধীনতার চেতনা ধারণ করা এবং সমাজ তথা দেশের…

Read More

গাবতলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর গাবতলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাদশা মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন। সোমবার রাত তিনটার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের পাশে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। র‌্যাব-১০-এর বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় ‘ডাকাত’ বাদশা ও হানিফকে ঢামেকে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিত্সকরা ভোর সাড়ে পাঁচটার দিকে বাদশাকে মৃত ঘোষণা করেন।

Read More

সন্ত্রাসীর গুলিতে আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু

রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে আহত গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. জালাল উদ্দিন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্কয়ার হাসপাতালে নেয়া হলে সেখানে রাত দুইটার দিকে তাকে মৃত বলে জানান চিকিত্সকরা। গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে যায়। সেখানে সন্ত্রাসীরা গুলি চালালে জালালউদ্দিন মাথায় গুলিবিদ্ধ হোন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, তিনতলা একটি বাড়িতে রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অভিযান চালানো হয়। কয়েকজন সন্ত্রাসী সেখানে অবৈধ অস্ত্র জড়ো করেছে; এই খবর…

Read More

মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সরকারকে আবারও ক্ষমতায় আসতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ২০ মার্চ : তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে হলে বর্তমান সরকারকে আরও একবার ক্ষমতায় আসতে হবে। এর জন্য জনগণের সমর্থন প্রয়োজন। আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের ঐতিহাসিক সাফল্য জাতীয় পর্যায়ে উদযাপনের অংশ হিসেবে ৬২টি জেলা ও চারটি পার্বত্য উপজেলায় একযোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আরও এক মেয়াদে ক্ষমতায় থাকতে জনগণের সমর্থন কামনা করে তারানা হালিম বলেন, বর্তমান সরকার আবার…

Read More

আজ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী

ঢাকা, ২০ মার্চ : বিশিষ্ট রাজনীতিবিদ, ভাষা সৈনিক, স্বাধীনতা যুদ্ধের সংগঠক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। জিল্লুর রহমান ২০১৩ সালের ২০ মার্চ বার্ধক্যজনিত রোগে সিঙ্গাপুরের এক হাসপাতালে ইন্তেকাল করেন। জিল্লুর রহমান আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন এবং ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি পাঁচটি পৃথক মেয়াদে ১২ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, অন্যান্য সমমনা সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংস্থা মরহুম নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন…

Read More

স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা, ২০ মার্চ : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ১৯৭১ সালের পরাজিত শক্তির সকল প্রকার ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করতে জনগণের প্রতি আহবান জানিয়ে বলেছেন, তারা দেশের স্বাধীনতা গণতন্ত্র ও উন্নয়নের শত্রু। তিনি বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করতে হবে। সকলের মাঝে বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। রাষ্ট্রপতি পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে সোমবার এখানে রাজবাড়ি মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১…

Read More

হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট আহত ৮

পূর্ব শক্রুতার জের ধরে সাভারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা। এসময় ভাঙচুর ও লুটপাটে বাধা দেওয়ায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকসহ ৮ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। লুটপাট করেছে নগদ চার লক্ষ টাকাসহ ১০ লক্ষ টাকার মালামাল। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে এসময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। গভীর রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকায় জাকির ভ্যারাইটিজ ষ্টোর এ ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষরা। এলাকাবাসী জানায় পূর্ব শক্রুতার জের ধরে গভীর রাতে ভাকুর্তার সোলাই মার্কেট এলাকায় জাকির ভ্যারাইটিজ ষ্টোর এ ধারালো অস্ত্র ও…

Read More