সাভার ও ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্ম দিবস পালিত

2 Rally MPসাভার প্রতিনিধি ॥ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকার সাভাওে ও ধামরাইয়ে কেক কাটা , র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে উপজেলায় বঙ্গবন্ধুর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান । র‌্যালি শেষে উপজেলার হলরুমে কেক কাটা হয়।
অনুষ্ঠানে এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরকাল মানুষের মাঝে বেচে থাকবে। ঘাতকরা তাকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাকে হত্যা করে দেশকে মেধা শুন্য করার চেষ্টা করে ছিলো। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে দেশ কলঙ্কমুক্ত করেছে। 01 MPএ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
অনুরুপ ভাবে ধামরাইয়ের সদসদ্য এমএ মালেক বিভিন্ন কর্মসূচীতে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সাভার ও ধামরাইয়ের উভয় র‌্যালিতে এসময়  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথী ছাড়াও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র-সাভার প্রতিনিধি ।

Related posts

Leave a Comment