গুলশানে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

112998_mডেস্ক রিপোর্ট :  রাজধানীর গুলশানে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম মাঈন উদ্দিন (৪৫)।

গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার রাত আড়াইটার দিকে কালাচাঁদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন মাঈন উদ্দিন। তবে তার স্বজনরা বিষয়টি গোপন রেখে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসানেয়। মঙ্গলবার রাত ১০ টার দিকে ঐ হাসপাতালে মাঈন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বিষয়টি জানাজানি হয়।

তাকে ছুরিকাঘাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে পূর্ব শত্রুুতার জেরও থাকতে পারে বলে ওসি মন্তব্য করেন।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/১৩৬১

Related posts

Leave a Comment