ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু

train_lineডেস্ক রিপোর্ট :  ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে আনোয়ারা খাতুন(৩৫) নামে এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।   আজ সোমবার সকালে উপজেলার বলুহর ভাটামতলা নামক স্থানে ঘটনাটি ঘটেছে। মৃত আনোয়ারা বলুহর ইউনিয়নের কাগমারি গ্রামের মনু মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বলুহর ভাটামতলা ট্রেন লাইন পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জেআরপি পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

 

 

মিতু/বিবি নিউজ/১৩১০

Related posts

Leave a Comment