গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

112664_imagesডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশনের সালনায় একটি গাড়ির সঙ্গে কভার্ড ভ্যানের ধাক্কায় সুরুজ মিয়া (২০) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সানোয়ার হোসেন নামে ওই কভার্ডভ্যানের হেলপারও আহত হন।

আজ জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ঢাকাগামী একটি কভার্ডভ্যান অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ওই কভার্ডভ্যান চালক সুরুজ মিয়া ও হেলপার সানোয়ার হোসেন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক কভার্ডভ্যান চালক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/১০৭৪

Related posts

Leave a Comment