বিদায় ভাষণ দিতে শিকাগো যাচ্ছেন ওবামা

2016-12-27_3_293878ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিদায় ভাষণ দেয়ার জন্য শিকাগো যাচ্ছেন। মঙ্গলবার সেখানে তার এ ভাষণ দেয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম এই নগরী ওবামার প্রেসিডেন্ট পরবর্তী জীবনের জন্যও খুব গুরুত্বপূর্ণ। এখানেই তিনি তার প্রেসিডেন্ট পরবর্তী জীবন কাটাবেন।
ওবামা উইন্ডি নগরীতে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। দরিদ্র কবলিত কৃষ্ণাঙ্গদের এই এলাকাটিতে তিনি প্রথমে একজন কমিউনিটি অর্গানাইজার হিসেবে কাজ শুরু করেন। এরপর রাজ্য পার্লামেন্টের সদস্য হন। পরবর্তীতে তিনি ইলিনয় থেকে যুক্তরাষ্ট্রের একজন সিনেটর হন।
কমিউনিটি অর্গানাইজার হিসেবে তিনি দরিদ্র এলাকাগুলোতে কাজ করেন।
তিনি বৃহস্পতিবার সিবিএস এর শাখা চ্যানেলকে দেয়া এক সাক্ষতকারে বলেন, ‘সেখান কাজ করার সময় আমি মানুষের মাঝে হতাশাও দেখেছি আবার আশার আলোও দেখেছি।’
তিনি ১৯৯৫ সালে তার আত্মজীবনীতে লেখেন ‘আমি আমার বাবার কাছ থেকে স্বপ্ন দেখতে শিখেছি।’

 

 

মিতু/বিবি নিউজ/১০২৩

Related posts

Leave a Comment