ডেস্ক রিপোর্ট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, নদী ভাঙ্গন কবলিত দুস্থ শীতার্ত মানুষের মাঝে পাঁচ হাজার কম্বল বিতরণ করেছেন।
শুক্রবার সকালে চাঁদপুর জেলার মতলব উত্তরে তার নিজ বাসভবনে তিনি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ কম্বল বিতরণ করেন।
এ সময় মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, সেক্রেটারি এম.এ.কুদ্দুসসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মায়া বলেন, মানবিক সহায়তা হিসেবে শীতার্ত ও দুস্থ মানুষেরা রাষ্ট্রের কাছ থেকে সামাজিক নিরাপত্তা ও সহযোগিতা পাওয়ার অধিকার রাখে। সরকার তাদের সামাজিক নিরাপত্তা দিতে অঙ্গীকারাবদ্ধ।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। তাদের যে কোন বিপদে সরকার তাদের পাশে রয়েছে। বাংলাদেশের নিম্ন আয়ের মানুষদের সামাজিক ও মানবিক নিরাপত্তার উপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে তাদের নিজ নিজ এলাকার দুস্থ মানুষদের জন্য কম্বল হস্তান্তর করা হয়।
মন্ত্রী কম্বল বিতরণে মুক্তিযোদ্ধা, বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধিদের অগ্রাধিকার দেয়ার পরামর্শ দেন।
মিতু/বিবি নিউজ/৯৬৩
