ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহত দুজনকে ডাকাত বলছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গজরা এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। তারা ডাকাত দলের সদস্য ছিল।
মিতু/বিবি নিউজ/৯১৬
