স্টাফ রিপোর্টার,০৫ জুলাই ২০২২(বিবিনিউজ ):ঢাকার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়া করণ এলাকার ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত একটি বন্ধ তৈরি পোশাক কারখানা বিক্রি করে শ্রমিকদের সকল পাওনাদি বুঝিয়ে দেওয়া হয়েছে। বিকালে ঢাকা ইপিজেড এলাকায় বেপজা কার্যালয়ে শ্রমিকদের বেতনের চেক তুলে দেন বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান।
ঢাকা ইপিজেডের বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান বলেন,দীর্ঘদিন ধরে পুরাতন ইপিজেডে এ ওয়ান বিডি লিমিটেড নামের একটি কারখানা চালু করেন ইতালিয়ান এক মালিক। সেখানে কাজ করে আসছিলেন কয়েক হাজার শ্রমিক। পরে কারখানার মালিক শ্রমিকদের বেতন পরিশোধ না করে ২০২০ সালের নয় ফেব্রুয়ারি কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন। পরে কারখানার মালিকপক্ষ গা ঢাকা দিলে বেপজা কতৃপক্ষ সবার সাথে আলোচনা করে পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে ঢাকা ব্যাংকের মাধ্যমে নিলামে কারখানাটি সুইডেন মালিকের কাছে তেতাল্লিশ কোটি উনিশ লাখ চুরাশি হাজার টাকায় বিক্রি করে প্রায় এক হাজার শ্রমিকের বেতনসহ সব কিছু পরিাশোধ করেন। এসময় অন্য শ্রমিকদের বেতন দেওয়ার জন্য যাচাই বাচাই চলছে। যাচাই বাচাই শেষে বাকী অন্য শ্রমিকদেরও বেতন পরিশোধ করা হবে। দীর্ঘদিন পরে শ্রমিকরা বেতন পেয়ে হাসি মুখে বাড়ি ফিরে যান।
সাভারের ঢাকা ইপিজেডে বন্ধ কারখানা বিক্রি করে শ্রমিকদের বেতনসহ সকল বকেয়া পরিশোধ করলেন বেপজা
