টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

tiger_56ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

এই ম্যাচের মধ্য দিয়েই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ৫০তম ম্যাচে মাঠে নামছেন টাইগার দলপতি। মুশফিকুর রহিম, সাকিব আল ‍হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও ‍তামিম ইকবালের পর এ তালিকায় ৫ম বাংলাদেশি হিসেবে নাম লেখাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

 

 

মিতু/বিবি নিউজ/৮৯৭

Related posts

Leave a Comment