এমপি লিটন হত্যা; আরও ১৪ জন আটক

483277058ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে আরও ১৪ জনকে আটক করেছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান। তিনি বলেন, ঘটনার পর থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ৩২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মামলা দায়ের করার পর এই ১৪ জনকে আটক করা হল। এর আগে, রবিবার রাতে লিটনের বড় বোন তাহমিদা বুলবুল কাকুলী বাদী হয়ে ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে লিটনকে তার বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

 

মিতু/বিবি নিউজ/৮৬৯

Related posts

Leave a Comment