ডেস্ক রিপোর্ট: থার্টিফার্স্ট নাইটে রাজধানীর লালবাগে অতিরিক্ত মদ্যপানের ফলে করে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম ওয়াহিদুল মুরাদ (৩২)। মুরাদের বাবার নাম মৃত গোলাম শরীফ। তারা লালবাগ ভাট মসজিদ এলাকার বাসিন্দা।
মৃত মুরাদের ভাই শাহিদ জানান, ইংরেজি নতুন বছর ২০১৭ উদযাপন উপলক্ষ্যে বন্ধুদের সঙ্গে মদপান করে মুরাদ। রাতে বাসায় এসে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “রবিবার ভোর ৫টার দিকে মুরাদের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ”
মিতু/বিবি নিউজ/৮৪০
