ডেস্ক রিপোর্ট: আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হাজি আলম নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার দিবাগত রাতে রাজধানীর শাহআলী থানাধীন দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৪। এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ এর মেজর খুরশিদ।
তিনি জানান, ব্রিটিশ নাগরিক ডা. সুরাইয়া পারভীনের কাছে ডিওএইচএস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে নগদ অর্থ দাবি করে ওই ব্যক্তি। ডা. সুরাইয়া ভয়ে টাকা দিয়ে দেন।
পরে তিনি পুলিশ ও র্যাবে লিখিত অভিযোগ করলে বিষয়টির ছায়া তদন্ত শুরু করে র্যাব-৪। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে হাজি আলমকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কারওয়ান বাজারস্থ লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে
মিতু/বিবি নিউজ/৫২২
