ডেস্ক রিপোর্ট: সাভারে একটি মবিল পরিশোধন কারখানায় বিষক্রিয়ায় জাকির হোসেন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর অসুস্থ্য হয়েছেন আরো ৪ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার ভোরে হেমায়েতপুর ঋষিপাড়ায় মিন অয়েল নামের মবিল পরিশোধন কারখানায় এ ঘটনা ঘটে।
জানা যাং, ভোরে ওই শ্রমিক মবিলের একটি ট্যাংকি পরিস্কার করতে ট্যাংকির ভেতরে নামেন। কিছুক্ষণ পর কোন সাড়া শব্দ না পেয়ে অন্যরা তার খোঁজ নিতে ট্যাংকিতে নামলে তারাও অসুস্থ্য হয়ে পড়েন।
আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জাকিরকে মৃত বলে ঘোষণা করে। বিষক্রিয়ার নয় অক্সিজেনের অভাবে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
মিতু/বিবি নিউজ/৫২১
