গাজীপুরে পোশাক কারখানায় আগুন

112103_150531ডেস্ক রিপোটর্: গাজীপুরে একটি পোশাক কারখানায় সোমবার সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাসিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার নিজেদের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

মিতু/বিবি নিউজ/৫২০

Related posts

Leave a Comment