
সাভার প্রতিনিধি , ৮ জুলাই ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিন দিন সুফিয়া বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের চর ডাউটিয়া গ্রামের একটি মুরগীর খামারের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুফিয়া বেগম একই এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী। গত তিন দিন আগে তিনি নিখোঁজ হলে থানায় নিখোঁজ ডায়েরি করে স্বজনরা।
পুলিশ জানায়, ওই বৃদ্ধা গত তিন দিন আগে নিখোঁজ হলে ধামরাই থানায় নিখোঁজ ডায়েরি করে তার স্বজনেরা। পরে আজ সোমভাগ ইউনিয়নের চর ডাউটিয়া গ্রামের একটি মুরগীর খামারের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক তন্ময় জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরে জানা যাবে এটি হত্যা না অন্য কিছু।
