সাভারে রশিদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক জয়নাল আবেদীনের কুলখানী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে রশিদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক জয়নাল আবেদীন ভূইয়া খোকনের কুলখানী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ঢাকা হাইর্ড এন্ড স্কীনস লিমিটেড কারখানায় এ কুলখানী ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ গ্রহণ করেন রশিদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদ ভূইয়া,বাংলাদেশ ট্যানাস এসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ,বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিভিন্ন কারখানার মালিক ও শ্রমিকসহ আত্মীয় স্বজন ও নিহতের বন্ধু বান্ধব অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য,গত ২৬ জুলাই কিডনি জনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন রশিদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক জয়নাল আবেদীন ভূইয়া খোকন। পরে তাকে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি পিতা মাতা ভাই বোন স্ত্রী ও এক সন্তানসহ অসখ্য গুণগাহী রেখে গেছেন।

Related posts

Leave a Comment