সাভারের হেমায়েতপুর ট্যানারির থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):সাভার হেমায়েতপুরের বিসিক শিল্পনগরীর মুক্তি নামক ট্যানারি ভিতরে মাহবুবুর রহমান (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ট্যানারি ফাঁড়ি পুলিশ ।
স্থানীয় এক শ্রমিক জানাই, শনিবার ভোর সকাল ৬ টা নাগাদ তিনি কাজে যোগদান করার সময় ,জানালা দিয়ে মুক্তি ট্যানারি দ্বিতীয় তলায় ,জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় মাহবুব রহমানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মাহবুবুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করেন ।
জানা যায়,মৃত মাহবুবুর রহমানের বাড়ি, গোবিন্দপুর, চন্দ্রগঞ্জ, লক্ষীপুর এলাকায় ,
মাহবুবুর রহমান পিতা-মৃত মৌলভী আব্দুর রহমান এর ছেলে ।
লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে ।
তবে পুলিশ জানায় এ বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষে বিষয়টি জানা যাবে।

Related posts

Leave a Comment