ষ্টাফ রিপোর্টার,১৯ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এই কঠিন সময়ে ভারত বাংলাদেশকে উপহার হিসেবে বিশ লক্ষ করোনা ভাইরাসের ডোচ দিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতীয় স্টেট ব্যাংকের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে করোনা ভাইরাসের স্বাস্থ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন সারা দেশে শীতার্তদের মাঝে সরকারী প্রতিনিয়ত শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে এসময় ভারতীয় স্টেট ব্যাংকের কান্টি ডিরেক্টর প্রকাশ চাদ সাবু,ডেপুটি চিপ অপারেটিং অফিসার গৌরব চক্রবর্তী,সাভার পৌর মেয়র আব্দুল গণি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদাসহ আরো অনেকে।
ভারত বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লক্ষ করোনার টিকা দেবে: ত্রাণ প্রতিমন্ত্রী
