ষ্টাফ রিপোর্টার,২৪ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে প্রেমে ব্যর্থ হয়ে সুমাইয়া আক্তার নামের( ১৩) এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। গভীর রাতে পুলিশ সাভারের দক্ষিণ দড়িয়ারপুর এলাকার ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে,রাতে সাভারের ভাগলপুর নিউজ উইন্ডোজ একাডেমী স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী প্রেমে ব্যর্থ হয়ে নিজ ভাড়া ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত স্কুল ছাত্রী ফরিদপুর জেলার মধুখালী থানার কমলাপুর গ্রামে। নিহত স্কুল ছাত্রীর বাবা সেলিম মিয়া বলেন,যে ছেলের প্রেমে ব্যর্থ হয়ে আমার মেয়ে মারা গেছে তার আমি সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
এবিষয়ে সাভার মডেল এস আই তরিকুল ইসলাম,ওই স্কুল ছাত্রীর প্রেমিককে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চলছে ও তার নামে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রেমে ব্যর্থ হয়ে সাভারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা
