ঢাকার ধামরাইয়ে অটোরিকসা ছিনতাই চক্রের চার সদস্য আটক

ষ্টাফ রিপোর্টার,২৭ আগস্ট ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অটোরিকসা ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। ভোর রাতে আশুলিয়ার কুরগাঁও,সাভারের জয়নাবাড়ি ও রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ধামরাই থানা পুলিশ।
পুলিশ জানায়,গত চারদিন আগে ধামরাইর কালামপুর এলাকায় শরিফুল ইসলাম নামের (৪২) এক অটোরিকসা চালকের অটোরিকসা ভাড়া করেন চার যাত্রবেসী ছিনতাই চক্র। পরে তারা অটোরিকসাটি ছিনতাই করে পালিয়ে যায়। এঘটনায় অটোরিকসা চালক এখনো নিখোঁজ রয়েছে। এঘটনায় নিখোঁজ ওই অটোরিকসা চালকের পরিবারের সদস্যরা ধামরাই থানায় অটোরিকসা ছিনতাই ও চালক নিখোঁজের একটি সাধারণ ডায়রি করলে পুলিশ ছিনতাইকারী চক্রকে ধরতে মাঠে নামেন। পরে গত কয়েকদিনের চেষ্টায় আজ ভোর রাতে ওইসব স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক কওে পুলিশ। এঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অটোরিকনা চালক। এসময় আটককৃতদের কাজ থেকে ছিনতাই হওয়া একটি অটোরিকসা উদ্ধার করেছে পুলিশ। এদিকে সংসারের উপার্জনের এক মাত্র ব্যক্তিকে হারিয়ে চরম আতঙ্কের মধ্যে ও অর্থ কষ্টে দিনযাপন করছে নিখোঁজ ওই অটোরিকসা চালকের পরিবারের সদস্যরা।
অন্যদিকে সাভারের জামসিং এলাকায় চালকে কুপিয়ে প্রতিনিয়ত অটোরিকসা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এঘটনায় অটোরিকসা চালকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। অটোরিকসা চালকরা জানায়,অটোরিকসা চালিয়ে তারা জীবিকা নির্বাহ করে আসছিলেন। যাত্রীবেসী ছিনতাইকারীদের কবলে পড়ে তারা অটোরিকসাসহ মুল্যবান জিনিসপত্র হারাচ্ছেন এতে করে অটোরিকসা চালনোর ক্ষমতা তারা হারিয়ে ফেলছেন।
এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্য ওসি দীপক চন্দ্র সাহা বলেন,নিখোঁজ অটোরিকসা চালককে উদ্ধার করতে আাটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া আটককৃতদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

Related posts

Leave a Comment