
ষ্টাফ রিপোর্টার ,২৪ আগস্ট ২০২০(বিবিনিউজ):আজ ভোর রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ব্যবসায়ী মাহিনুর ইসলামের বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
ব্যবসায়ী মাহিনুর ইসলাম অভিযোগ করে বলেন,রাজফুলবাড়িয়া এলাকায় তার দেড়’শ শতাংশ জমি রয়েছে। সেই জমিতে তিনি আধা পাকা ঘর নির্মাণ করে ভাড়া দেন তিনি। পরে গত কয়েকদিন ধরে একটি ভূমিদস্যু চক্র তার দেড়’শ শতাংশ জমি দখল করার পায়তারা করে আসছিলো। পরে জমি দখলের উদ্দেশ্যে আজ ভোর রাতে ১০/১৫ সদস্যের একদল দুর্বৃও তার ওই বাড়ির গেট ভেঙ্গে ফেলে বাড়িতে হানা দিয়ে ভাড়াটিয়াদের ঘরের দরজা ভেঙ্গেসহ বিভিন্ন মালামাল লুটপাট করে পালিয়ে যায়। এসময় দুর্বৃওরা ওই বাড়ির ভাড়াটিয়াদের বাড়ি থেকে সড়ে না গেলে সবাইকে হত্যার ও হুমকি দেন। পরে বাড়ির মালিক ব্যবসায়ী মাহিনুর ইসলাম ৯৯৯ নাইনে বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে এঘটনার পর থেকে ওই ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি। বাড়ির ভাড়াটিয়ারাও চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এর আগে গেল কয়েক বছর আগেও তার ওই জমি দখল করার জন্য ওই বাড়ি ঘরে হামলা চালিয়েছিলো দুর্বৃওরা।
অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
