সাভারে জমি দখলকে কেন্দ্র করে চার জনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

ষ্টাফ রিপোর্টার,২৩ আগস্ট ২০২০(বিবিনিউজ): সাভারে বন বিভাগের জমি দখল করতে বাধা দেওয়ায় চার জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় ঢাকা বন বিভাগের প্রায় এক’শ ৩৭.চার একর জমি রয়েছে। সেই জমিতে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছ রয়েছে। পরে গত কয়েক দিন ধরে ছোট কালিয়াকৈর এলাকার মৃত আব্দুর রবের ছেলে শীর্ষ ভূমি দস্যু ও সন্ত্রাসী আবু সাইদ অস্ত্র সর্জে সজিত হয়ে ভাড়াটে দলবল নিয়ে বন বিভাগের জমি দখল করতে যায়। এসময় বন বিভাগের প্রহরী জাহাঙ্গীর হোসেন,বন বিভাগের স্পিড বোর্ড ড্রাইভার রফিকুল ইসলাম,বন বিভাগের চকিদার দেলোয়ার হোসেন ও নিরাপত্তাকর্মী ইয়াসিন জমি দখলে বাধা দেওয়ায় ভূমি দস্যু ও সন্ত্রাসী আবু সাইদ তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে তাদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে তাদেরকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে সন্ত্রাসীরা মারধর করার পরে চলে যাওয়ার সময় বন বিভাগের কর্মকর্তাদের বলেন জীবন বেচে থাকলে তারা সব জমি দখল করবে কেউ যদি বাধা দিতে আসে তাহলে তাদেরকে হত্যা করে লাশ মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এর আগে গত কয়েকদিন আগে ওই এলাকায় বন বিভাগের বেশ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করে অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করেছিলো সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে বন বিভাগের কর্মকর্তারা। এঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী আবু সাইদকে প্রধান আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বন বিভাগের কর্মকর্তারা।
এবিষয়ে ঢাকা বিভাগের বিট কর্মকর্তা মোশারফ হোসেন বলেন,সন্ত্রাসী ও ভূমি দস্যু আবু সাইদের অত্যাচারে তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
ওই ভূমি দস্যু ও সন্ত্রাসীকে আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি তদন্ত জাকারিয়া হোসেন।
অন্যদিকে ঢাকার ধামরাইয়ে মানরা গ্রামে তুচ্ছ ঘটনায় একই পরিবারের দশ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

Related posts

Leave a Comment