ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ষ্টাফ রিপোর্টার ,২৩ আগস্ট ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে ক্যাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বরুন্ডী গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৬৫) ও পিকআপ ভ্যানের চালক । তবে পিকআপ ভ্যানের চালকের নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোসলেম জানান, দুপুরে মানিকগঞ্জের কাটিগ্রাম থেকে একটি সবজি বোঝাই পিকআপ ভ্যানে করে সবজি ব্যবসায়ী হেলাল উদ্দিন আশুলিয়ার বাইপাইল এলাকায় যাচ্ছিলো। এসময় পিকআপ ভ্যানটি ঢাকা আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় পিকআপ ভ্যানের সামনে থাকা ঢাকাগামী জননী পরিবহনের একটি কাভার্ড ভ্যানের চালক গাড়িটি থামান। পরে সবজি বোঝাই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা লাগে। এসময় পিছনে থাকা অপর একটি জননী পরিবহনের ক্যাভার্ড ভ্যান সবজি বোঝাই পিকআপ ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সবজি ব্যবসায়ী হেলাল নিহত হন। গুরুতর আহত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন । এঘটনায় ধামরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরে খবর পেয়ে পুলিশ নিহত দুই জনের লাশ উদ্ধার করেছে। অন্যদিকে পৃথক আরেক দুটি ঘটনায় সাভারের জিনজিরা ও আশুলিয়ার জামগড়া এলাকায় এক নারী ও এক যুবক নিহত হয়েছে।

Related posts

Leave a Comment