সাভারে করোনা সংক্রমণ রোধে সেনাবাহিনী কাজ করছে

সাভার,২৭ মার্চ,২০২০(বিবিনিউজ):সারা দেশের ন্যায় সাভারেও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনী কাজ শুরু করেছে। একই সাথে সেনা সদস্যরা বিদেশ ফেরত প্রবাসীদের নজরদারীতে রেখছেন, তারা যথা নিয়ম মেনে হোমকোয়ারেন্টাইন পালন করছে কিনা। শুক্রবার সকাল থেকে উপজেলা প্রশাসনের সমন্বয়ে সেনাবাহিনীর সদস্যরা এই কর্যক্রম শুরু করেছে। সেনাবাহিনীর এই কর্যক্রমে সার্বিক তদারকির দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাভার, আব্দুল্লাহ আল মাহফুজ জানান, সাভার-আশুলিয়ার বিভিন্ন সড়ক-মহাসড়কসহ পাড়া মহল্লায় সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনীর সদস্যরা দুটি দলে ভাগ হয়ে টহল শুরু করেছে। একই সাথে সেনা সদস্যরা বিদেশ ফেরত হোমকােয়ারেন্টে থাকা ব্যক্তিদের…

Read More

করোনায় আরও পাঁচজন আক্রান্ত:আইইডিসিআর পরিচালক

২৬ মার্চ, ২০২০(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। তাঁদের দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছর। অপর দুজনের বয়স ৪০ থেকে ৫০। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের আরেকজন ষাটোর্ধ্ব। তাঁদের একজনের অন্যান্য শারীরিক সমস্যা আছে। আজ বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এই পাঁচজনের একজন বিদেশফেরত, তিনজন বিদেশফেরত স্বজনের সংস্পর্শে এসেছিলেন। অপর ব্যক্তি কীভাবে সংক্রমিত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি প্রতিষ্ঠানটি। আক্রান্ত পাঁচজনই পুরুষ। গতকালই প্রথম আইইডিসিআরের পরিচালক বলেন, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। অর্থাৎ এর আগে শুধু…

Read More

জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন। তাঁর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও চ্যানেলগুলো থেকে একযোগে সম্প্রচার করা হয়। জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ- বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিদেশে অবস্থিত বাংলাদেশি ভাইবোনদেরও জানাই শুভেচ্ছা। মহান মুক্তিযুদ্ধে যেসব বিদেশি রাষ্ট্র এবং জনগণ আমাদের সহযোগিতা করেছিলেন, আমি তাঁদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের…

Read More

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

২৬ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালীদের উপর অতর্কিত হামলা চালালে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। এই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়। স্বাধীনতার এই ৪৯ তম বার্ষিকীতে জাতি মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবে। তবে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে সাভার জাতীয় স্মৃতি সৌধ ও ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোসহ সকল জাতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। আওয়ামী লীগও এর আগে স্বাধীনতা দিবসের সকল…

Read More

সাভারে করোনা রোধে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন করেন ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৬ মার্চ, ২০২০(বিবিনিউজ):আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা বন্ধ রয়েছে। করোনা ভাইরাস রোধে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা ছাড়াও স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান স্থগিত করেছে সরকার। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হলেও বাংলাদেশের ইতিহাসে এবারেই প্রথম জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা বন্ধ…

Read More

করোনা মোকাবিলায় বেতনের অর্ধেক দিয়ে দিচ্ছেন মাশরাফি–তামিমরা

২৫ মার্চ, ২০২০(বিবিনিউজ):করোনা মহামারি প্রকট আকার ধারণ করেছে পুরো বিশ্বে। জ্যামিতিক হারে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় বড় তারকারা এগিয়ে আসছেন। এই লড়াইয়ে পিছিয়ে থাকছেন না বাংলাদেশের ক্রিকেটাররাও। সারা বিশ্বেও মানুষ এখন নতুন যুদ্ধ শুরু করেছে। যুদ্ধটা করোনার বিরুদ্ধে। ভয়ংকর করোনাকে হারাতেই হবে, এ প্রতিজ্ঞায় ক্রিস্টিয়ানো রোনালদো, জ্লাতান ইব্রাহিমোভিচসহ সিরি ‘আ’ কিংবা লা লিগার ফুটবলাররা আর্থিক সহায়তা করছেন। ক্রিকেটারদের মধ্যে এগিয়ে এসেছেন শহীদ আফ্রিদি। করোনা মোকাবিলায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও আর্থিক সহায়তা করছে তাদের সরকারকে। বাংলাদেশের ক্রিকেটাররাও বসে নেই। করোনা প্রতিরোধে তাঁরা…

Read More

ঘিওরের একটি গ্রাম লকডাউন

২৫ মার্চ ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসে এক ব্যক্তির (৪৮) মৃত্যু হয়েছে, এমন সন্দেহে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি গ্রাম লকডাউন (বদ্ধাবস্থা) ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে ওই গ্রাম লকডাউন করা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি ঢাকার একটি হাসপাতালের ক্যাশিয়ার পদে চাকরি করতেন। স্ত্রী ও এক সন্তান নিয়ে তিনি ঢাকাতেই থাকতেন। সপ্তাহখানেক আগে তিনি সর্দি-জ্বরে আক্রান্ত হন। এরপর তাঁর কর্মস্থল থেকে তাঁকে হোম কোয়ারেন্টিনে (বাড়িতে পৃথক থাকা) থাকার পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ অনুযায়ী তিনি ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে তাঁর…

Read More

আজ বিকেল ৫টায় বিশ্বের সবার সাথে একযোগে ‘দোয়ার’ আহ্বান মুশফিকের

২৫ মার্চ ২০২০ (বিবিনিউজ) : প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেতে আজ বিকেল ৫টায় বিশ্বের সবাইকে একযোগে দোয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে ছেলে শাহরুজ রহিম মায়ানের সাথে নামাজরত একটি ছবি সম্বলিত পোস্টে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজ (বুধবার) বাংলাদেশ সময় ঠিক বিকেল ৫টায় কোভিড-১৯ ভাইরাস থেকে সকলকে নিরাপদ রাখার জন্য সারাবিশ্বের সকল মুসলিমরা নামাজের পর দোয়া পড়বে। পাকিস্তানে বিকেল ৪টায়, আরব আমিরাত-বাকু ও ওমানে দুপুর ৩টায়, সৌদি-কাতারে দুপুর ২টা, কানাডায় সকাল ৭টায়, অস্ট্রেলিয়ার সিডনিতে রাত ১০টায় এবং বিশ্বের অন্যান্য জায়গায়…

Read More

করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা মানার পরামর্শ হাইকোর্টের

২৫ মার্চ ২০২০(বিবিনিউজ): করনাভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে তা মানতে ও আস্থা রাখার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে। চীনের পাশের দেশ হওয়া সত্ত্বেও তাইওয়ান কীভাবে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে, সেই মডেলটি অনুসরণ করতে বলেছেন। বর্তমান পরিস্থিতিতে দেশে লকডাউন হওয়া উচিত বলেও মনে করেন আদালত। সারাদেশে করনাভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ বুধবপর এ পর্যবেক্ষণ দেন। ।

Read More

 সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

২৫ মার্চ, ২০২০(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২০ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ভাষণ দিবেন।’ তাঁর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলোতে সম্প্রচার করা হবে।

Read More