
সাভার, ২০ মার্চ,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,করোনা ভাইরাস রোধে আতঙ্কিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা থাকতে বলে উল্লেখ করে তিনি আরও বলেন বর্তমান সরকারের উন্নয়নের সুফল ভোগ করছে সারাদেশ বাসি।
মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ আরো অনেকে।
