
ধামরাই ,১৮ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হান্নান মিয়া নামের (৪০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার সকালে ধামরাইর জয়পুরা এলাকার একটি পরিত্যক্ত ভবন এর ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।
নিহত হান্নান মিয়া ধামরাইর সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের সোনা মিয়ার ছেলে। সে ব্যবসায়ী ছিলো বলে জানা গেছে।
পুলিশ জানায় গভীর রাতে হান্নান মিয়াকে বাড়ি থেকে সন্ত্রাসীরা ডেকে নিয়ে পিটিয়ে ওশ্বাসরোধ করে হত্যা করে লাশ জয়পুরা এলাকায় একটি পরিত্যক্ত ভবনের ভিতর রেখে পালিয়ে যায়। পরে সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে।
কিকারনে ওই ব্যবসায়ীকে সন্ত্রাসীরা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ধামরাই থানার অফিসার ইনচার্য ওসি দীপক চন্দ্র সাহা। এঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
