একই মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Accident1বগুড়ায় একই মহাসড়কে শনিবার দিবাগত রাতে পৃথক সড়ক দুর্ঘটনা দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের অন‌েকের অবস্থা আশঙ্কাজনক। তাদ‌ের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল‌ে ভর্তি করা হয়‌েছে।

পুলিশ জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের সামনে বগুড়াগামী এনা পরিবহন ও ঢাকাগামী চাঁদনী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

প্রায় একই সময়ে একই মহাসড়কের ধুনট মোড়ে একটি দাঁড়ানো পিকআপকে বগুড়াগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে একজন মারা যান। বগুড়া সিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আজিজ মণ্ডল দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন।

Related posts

Leave a Comment