পদ্মা অয়েলের এমডি গ্রেপ্তার

abul kherবিবি নিউজ , ঢাকা, ২১ সেপ্টেম্বর : অর্থ আত্মসাতের মামলায় পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল খায়েরকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, তিন কোটি ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

 
দিয়া ইসলাম / বিবি নিউজ / ১৪১

Related posts

Leave a Comment