ঢাকা, ২৩ নভেম্বর : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বেগম খালেদা জিয়া তাঁর গুলশানের বাসা থেকে আদালতের পথে বের হন। তিনি ১১টা ২০ মিনিটে পুরান ঢাকার বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, দুপুর ১২টার দিকে এখানে পঞ্চম বিশেষ জজ ড. আক্তারুজ্জামানের অস্থায়ী আদালতে খালেদা জিয়া হাজিরা দেবেন।
Read MoreMonth: November 2017
দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
দিনাজপুর, ২৩ নভেম্বর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র এবং মোটর শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে দিনাজপুর জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে হঠাৎ এই পরিবহন ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বুধবার রাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি বাসকে সাইড দেয়া কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে মোটর পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে কয়েকজন ছাত্রসহ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় দুটি বাসে অগ্নিসংযোগসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতেই দিনাজপুর…
Read Moreপিইসি পরীক্ষার প্রশ্নও ফাঁস
ঢাকা, ২৩ নভেম্বর : প্রাথমিকের শিশুদের শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। পরীক্ষার আগের রাতে পিইসির প্রশ্ন-উত্তর পেতে অনেকের ব্যস্ত সময় কাটছে ফেইসবুক গ্রুপ ও পেইজে। বুধবার সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত দেশজুড়ে একযোগে পিইসির ‘প্রাথমিক বিজ্ঞান’ পরীক্ষা হয়। এই পরীক্ষার প্রশ্ন পেতে আগের দিন বিকাল থেকেই ফেইসবুক গ্রুপগুলোতে অনেককে পোস্ট ও কমেন্ট করতে দেখা যায়। রাতে ও সকালে এসব গ্রুপে প্রশ্ন ও উত্তর পোস্ট করা হয়। পরীক্ষা শেষে ঢাকা অঞ্চলের প্রশ্নের সঙ্গে তার মিল পাওয়া যায়। এর মধ্যে ‘ঊীধসরহব ইউ’ নামের একটি পাবলিক গ্রুপে ‘ নামের একজন সকাল…
Read Moreচ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে বার্সা
ঢাকা, ২৩ নভেম্বর : এক ম্যাচ বাকি রেখে গ্রুপের সেরা হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। বুধবার রাতে ইউভেন্তুসের মাঠে গোলশূন্য ড্র হওয়ার পরেও দলটি ষোলোতে উঠেছে। বার্সেলোনা ম্যাচটি শুরু করেছিল দলের সবচেয়ে বড় তারকা লিওয়েন মেসিকে বেঞ্চে বসিয়ে। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আক্রমণে তেমন একটা সুবিধা করতে পারেনি এরনেস্তো ভালভেরদের দল। ১৮তম মিনিটে পাওলো দিবালার শট ঠেকান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ২২তম মিনিটে রাকিতিচের ফ্রি-কিকে মাথা বা পা ছোঁয়াতে পারেননি ডি-বক্সে জটলায় থাকা কেউই। বল এক ড্রপ খেয়ে পোস্টে লেগে ফিরে। ম্যাড়মেড়ে প্রথমার্ধে উল্লেখযোগ্য ঘটনা আর ছিল…
Read Moreসারাদেশে শীতের অনুভূতি বাড়তে পারে
ঢাকা, ২৩ নভেম্বর : চট্টগ্রাম ও কক্সবাজার বাদে সারাদেশের তাপমাত্রা ১২ থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রয়েছে। ফলে সারাদেশে শীতের অনুভূতি বাড়তে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক আজ সকালে বাসস’কে জানান, সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, রংপুর, ঢাকা ও রাজশাহী বিভাগসহ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের…
Read Moreলেবাননে ফিরলেন হারিরি
বৈরুত, ২৩ নভেম্বর : লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বুধবার বৈরুতে ফিরেছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে আকস্মিক পদত্যাগের পর এই প্রথম তিনি দেশে ফিরলেন। আশা করা হচ্ছে তিনি তার আকস্মিক পদত্যাগ ও সৌদি আরবে পূর্ব নির্ধারিত সময়ের বেশি দিন অবস্থানের ব্যাখ্যা দেবেন। খবর এএফপি’র। উল্লেখ্য, গত চার নভেম্বর সৌদি আরব অবস্থানকালে হারিরি এক টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন। প্যারিস যাওয়ার আগে তিনি দুই সপ্তাহ রিয়াদে অবস্থান করেন। সৌদি আরবে তার পদত্যাগের ঘোষণা এবং দেশটিতে নির্ধারিত সময়ের বেশি দিন অবস্থান করায় লেবাননে তা নিয়ে নানা ধরনের গুজব তৈরি হয়। সৌদি সরকার তাকে জোরপূর্বক…
Read Moreরোহিঙ্গা সংকট সমাধানে সৌদি আরব বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত
ঢাকা, ২৩ নভেম্বর : ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল-মুতাইরি বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে সৌদি আরব বাংলাদেশের পাশে থাকবে। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের জানান, ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য পীড়াদায়ক। এ সংকট সমাধানে আমরা বাংলাদেশের পাশে থাকবো।’ প্রেস সচিব বলেন, সৌদি রাষ্ট্রদূত দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠির বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। জোরপূর্বক বাস্তুচ্যুত…
Read Moreসততার সঙ্গে দেশ পরিচালনা করে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী
সংসদ ভবন, ২৩ নভেম্বর : প্রধানমন্ত্রী এবং সংসদ নেত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি সততার সঙ্গে দেশ পরিচালনা করে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ‘মুত্যুকে হাতের মুঠোয় নিয়ে জীবন বাজি রেখে আমি কাজ করছি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নই আমার সরকারের মূল লক্ষ্য।’ জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের ‘পিপলস অ্যান্ড পলিটিক্স’ নামক সংস্থার দু’টি গবেষণা প্রতিবেদন সম্পর্কিত এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, ‘ধন সম্পদ মানুষের চিরদিন থাকে না, মানুষকে মরতে হয়। সব রেখে চলে যেতে হয়। তবুও মানুষ অবুঝ। সম্পদের লোভে…
Read Moreসাভারে যাচ্ছেন প্রধান মন্ত্রী
সাভারে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০ টায় তার সাভারে পৌঁছার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে সাভারের বিশমাইল এলাকায় সাভার সেনানিবাসে পৌঁছে সেনাবাহিনীর কমবাইন্ড মিলিটারি পুলিশ সেন্টার ও স্কুল উদ্বোধন করবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। এ বিষয়ে ঢাকা-১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সাভারে আগমনকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন টাঙানো হয়েছে। মহাসড়কের দু’পাশে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে হাত…
Read Moreবিকেএসপিতে ক্রীড়া বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার ॥ সাভারের বিকেএসপি’তে ‘ট্রেন্ড অব স্পোর্টস সাইন্স রিসার্স-প্রেজেন্ট এ্যান্ড ফিউচার’ শীর্ষক দুইদিন ব্যাপী আর্ন্তাজাতিক সেমিনার শুরু হয়েছে। বুধবার ঢাকার সাভারের আশুলিয়ার বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমানের সভাপতিত্বে সেমিনারটির উদ্বোধন করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথিগণের মধ্যে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মো. ফায়জুল কবির, যশোর সাইন্স এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টসসাইন্স ডিপার্টমেন্টের প্রোফেসর ড. সুদর্শন ভৌমিক, সেমিনারের স্পন্সর প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টস লি. এর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন চৌধুরী।অনুষ্ঠানে…
Read More