লেবাননে ফিরলেন হারিরি

harirবৈরুত, ২৩ নভেম্বর : লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বুধবার বৈরুতে ফিরেছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে আকস্মিক পদত্যাগের পর এই প্রথম তিনি দেশে ফিরলেন।
আশা করা হচ্ছে তিনি তার আকস্মিক পদত্যাগ ও সৌদি আরবে পূর্ব নির্ধারিত সময়ের বেশি দিন অবস্থানের ব্যাখ্যা দেবেন। খবর এএফপি’র।
উল্লেখ্য, গত চার নভেম্বর সৌদি আরব অবস্থানকালে হারিরি এক টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন। প্যারিস যাওয়ার আগে তিনি দুই সপ্তাহ রিয়াদে অবস্থান করেন।
সৌদি আরবে তার পদত্যাগের ঘোষণা এবং দেশটিতে নির্ধারিত সময়ের বেশি দিন অবস্থান করায় লেবাননে তা নিয়ে নানা ধরনের গুজব তৈরি হয়। সৌদি সরকার তাকে জোরপূর্বক আটকে রেখেছে বলেও খবর ছড়ায়।
হারিরি সৌদি সরকার তাকে আটকে রেখেছে বলে যে দাবি উঠে তা নাকচ করে দেন এবং বুধবার লেবাননের স্বাধীনতা দিবস উদযাপনের উদ্দেশ্যে দেশে ফেরার প্রতিশ্রুতি দেন।

Related posts

Leave a Comment