রংপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত গ্রেফতারকৃত টিটু রায়কে দু’দফায় ৮ দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার রংপুর গোয়েন্দা পুলিশ (উত্তর) কঠোর গোপনীয়তায় একটি সাদা মাইক্রোবাসে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নিয়ে আসে। সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত তার জবানবন্দি নেওয়া হয়। পরে ডিবি পুলিশের কঠোর পাহারায় টিটু রায়কে আদালত থেকে বের করে একটি প্রিজন ভ্যানে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে ডিবি পুলিশের কোন কর্মকর্তা এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে ডিবি পুলিশের একজন…
Read MoreMonth: November 2017
সিনেমা আর সংসার নিয়েই ব্যস্ততা: মৌসুমী
চলচ্চিত্রের শুটিং নিয়ে এখন ব্যস্ত আছেন চিত্রনায়িকা মৌসুমী। এর ফাঁকে টিভি বিজ্ঞাপন ও নাটকেও মাঝে মাঝে দেখা যায় তাকে। পাশাপাশি বিভিন্ন সংস্থা ও কোম্পানির ব্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্বও পালন করছেন তিনি। এ ধারাবাহিকতায় সম্প্রতি একটি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী। এরপর পণ্যটির নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করলেন। রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটি শুটিং শেষ হয়েছে। নতুন এই বিজ্ঞাপন প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এখন তো সিনেমা আর সংসার নিয়েই ব্যস্ত থাকছি। এর বাইরে মাঝে মাঝে স্ক্রিপ্ট পছন্দ হলে বিজ্ঞাপনেরও শুটিং করছি। নতুন এ বিজ্ঞাপনটির স্ক্রিপ্ট আমার ভালো লেগেছে। মনে হয়েছে আমার সঙ্গে চরিত্রটি যায়। তাই…
Read Moreইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে পরিবহন খাত
সর্বনাশা মাদক ইয়াবা পাচারে জড়িত থাকা নিয়ে চট্টগ্রামের পরিবহন খাত আবারো প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে গত সোমবার চট্টগ্রামে কাভার্ড ভ্যানের গোপন বাক্স থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনাটি পুরো পরিবহন খাতকে এই প্রশ্নের মুখোমুখি করেছে। চট্টগ্রামের পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ দোষীদের শাস্তি দাবি করেছেন এবং নিজেরা বিব্রত বলে জানিয়েছেন। পর্যবেক্ষক মহলের মতে ইয়াবা বিশেষ করে মাদক পাচারের সঙ্গে পরিবহন সেক্টরে জড়িত থাকার বিষয়টি নতুন কিছু নয়। তাদের মতে শুধু কাভার্ড ভ্যানই নয়, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, রেন্ট-এ কার, ট্রাকসহ বিভিন্ন গণপরিবহনে দীর্ঘদিন ধরে সুকৌশলে বিভিন্ন ধরনের মাদক পাচার…
Read Moreরোনালদো-বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়
ঢাকা, ২২ নভেম্বর : চ্যাম্পিয়নস লিগে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। গোল যেন অধরা হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ শিবিরের সেরা দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার কাছে। তবে গতকাল মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে দুইটি করে গোল করেছেন রোনালদো ও বেনজেমা। দীর্ঘদিন পর গোল পেয়ে যেন এক প্রকার সমালোচনার জবাব দিলেন রোনালদো। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচে রিয়ালের হয়ে বাকি দুটি গোল করেন লুকা মদ্রিচ ও নাচো ফার্নান্দেজ। দলের সেরা তারকাদের গোল পাওয়ার দিন ছন্দে ফিরল রিয়াল মাদ্রিদও। আগের চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল দলটি। চ্যাম্পিয়নস…
Read Moreমেঘনা ব্যাংকের এমডির পদত্যাগ
ঢাকা, ২২ নভেম্বর : নতুন প্রজন্মের মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নুরুল আমিন পদত্যাগ করেছেন। চলতি মাসের দুই তারিখে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে পর্ষদ তা অনুমোদন করে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছে। মঙ্গলবার মোহাম্মদ নুরুল আমিন বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই পদত্যাগ করেছি।
Read Moreসুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
খুলনা, ২২ নভেম্বর : সুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গামা মণ্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জন জেলে, দুটি নৌকা, দুটি অস্ত্র ও পাঁচটি গুলি উদ্ধারের তথ্যও দিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় এ ঘটনা ঘটে। যথারীতি পুলিশ দাবি করেছে, গামা মণ্ডল (৩৫) সুন্দরবনের সংগঠিত দস্যুদল মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। তিনি পলাশ নামেও পরিচিত। তাঁর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শরাপপুর গ্রামে। খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মুন্না বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে জিম্মি…
Read Moreপেস দিয়ে ঘায়েল করতে চায় অস্ট্রেলিয়া
ব্রিজবেন, ২২ নভেম্বর : আগামীকাল ব্রিজবেনের গাব্বায় শুরু হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরনো প্রতিদ্বন্দ্বিতা এ্যাশেজ সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজে কন্ডিশনের সঙ্গে অপরিচিত সফরকারী ইংল্যন্ডকে পেস আক্রমন দিয়ে ঘায়েল করতে চাইবে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন নবরূপের অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল নিয়ে অনেকেই সমালোচনা করেছেন, বিস্ময় প্রকাশ করেছেন। তবে দলে থাকা তিন পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্সের বোলিং আক্রমন দিয়েই ২০১৩ সালে গাব্বা মাঠে মিচেল জনসনের ইতিহাসের পুনরাবৃত্তি আশা করছে অসিরা। পক্ষান্তরে এখনো পরীক্ষা মেলেনি ইংল্যান্ড ব্যাটিং লাইনআপেরও। তার উপড় দলটির জন্য বড় ধাক্কা…
Read Moreবর্তমান নব্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও এক চিরসজীব প্রতিবাদ : ইনু
ঢাকা, ২২ নভেম্বর: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা বর্তমান নব্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও এক চিরসজীব প্রতিবাদ। তিনি বলেন, একবিংশ শতকেও যাঁর প্রাসঙ্গিকতা কেবল ইতিহাস পাঠই নয়, বর্তমান সাংস্কৃতিক সংকট অতিক্রমণের কাক্সিক্ষত পথের নির্দেশকও। মঙ্গলবার সকালে উত্তরা ক্লাবের লোটাস লাউঞ্জে ‘একুশ শতকে নজরুল’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগিতায় উত্তরা ইউনিভার্সিটি এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন…
Read Moreজাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি সমুন্নত করার আহ্বান রাষ্ট্রপতির
ঢাকা, ২২ নভেম্বর : রাষ্ট্রপতি আবদুল হামিদ সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিতের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের ভাবমূর্তি সমুন্নত করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বঙ্গভবনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি সমুন্নত করুন….দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় অব্যাহত রাখতে সহায়তা করুন। রাষ্ট্রপতির প্রেস সচিব এম জয়নাল আবেদিন এ তথ্য জানান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌ বাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।…
Read Moreসমৃদ্ধির জন্য সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকা, ২২ নভেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার মুক্তিযুদ্ধের চেতনায় সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশকে গড়ে তোলার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশবাসীর সঙ্গে একত্রে মিলে কাজ করার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা হবে।… জনগণের কল্যাণে সশস্ত্র বাহিনীর সদস্যদের তাদের পাশে দাঁড়াতে হবে।’ প্রধানমন্ত্রী মঙ্গলবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্য সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। এদেশ আমাদের, এদেশের যত উন্নতি হবে,মানুষের আর্থসামাজিক অবস্থার ততই উত্তোরণ ঘটবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বমানের শিক্ষা, জ্ঞান,বিজ্ঞান শিক্ষা, খেলাধূলা এবং অন্যান্য ক্ষেত্র গড়ে তুলে বাংলাদেশকে মর্যাদাবান জাতি রাষ্ট্র হিসেবে বিশ্বে প্রতিষ্ঠার জন্য…
Read More