অবশেষে রিয়ালের অনুশীলনে ফিরলেন গ্যারেথ বেল

মাদ্রিদ, ২৮ নভেম্বর : প্রায় দুই মাস বিশ্রামে থেকে অবশেষে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরছেন ওয়েলসম্যান গ্যারেথ বেল। মঙ্গলবার কোপা ডেল’রেতে তৃতীয় সারির দল ফুয়েলেব্রাাড্রার বিপক্ষে ম্যাচেই ফিরে আসছেন বেল। যদিও বেলের ইনজুরি নিয়ে মাদ্রিদ কোচ জিনেদিন জিদান কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেননা। রিয়ালের বেলের চার বছরের ক্যারিয়ার প্রায় সময়ই ইনজুরির কারনে বাঁধাগ্রস্থ হয়েছে। বিশেষ করে গত বছর তিনি মাত্র চারটি ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। থাইয়ের ইনজুরি কাটিয়ে পূর্ণ অনুশীলনে ফেরা বেল সম্পর্কে জিদান বলেছেন, আমি চাই বেল পুরো সুস্থ হয়ে দলে ফিরে আসুক। কিন্তু আমি নিশ্চিত করে বলতে…

Read More

ইয়েমেনে ড্রোন হামলায় ১০ আল-কায়েদা জঙ্গি নিহত

এডেন, ২৮ নভেম্বর : ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সপ্তাহান্তে ড্রোন হামলায় সন্দেহভাজন ১০ আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা সোমবার জানান, ফাডল তিসি, হান তিসি ও সুলতান আমরী নামের তিন ব্যক্তি এই হামলায় নিহত হয়েছে। ইয়েমেনের এই তিন নাগরিক রোববার রাতে বাইদা প্রদেশের কাইফা অঞ্চল দিয়ে গাড়ি করে যাওয়ার সময় ড্রোন হামলায় নিহত হন। আল-কায়েদার সঙ্গে এদের সম্পৃক্ততা ছিল। শনিবার মাঝরাতের পর তিনটি গাড়ি লক্ষ্য করে অপর একটি ড্রোন হামলা চালানো হয়। এতে সাত সন্দেহভাজন জিহাদি নিহত হয়। গাড়িগুলোতে চড়ে জঙ্গিরা শাবওয়া প্রদেশ থেকে বাইদা যাচ্ছিল।

Read More

প্রধানমন্ত্রী ও টিউলিপকে মন্ত্রিসভার অভিনন্দন

ঢাকা, ২৮ নভেম্বর, : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম সৎ ও কঠোর পরিশ্রমী নেতা নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা তাঁকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। আন্তর্জাতিক রাজনৈতিক গবেষণা সংস্থা ‘পিপলস এন্ড পলিটিক্স’ পাঁচটি ক্রাইটেরিয়া পূরণকারী ১৭ জন বিশ্ব নেতার মধ্যে শেখ হাসিনাকে তৃতীয় সৎ নেতা হিসেবে মনোনীত করেছে। ১৭৩টি দেশের নেতৃবৃন্দ থেকে এই ১৭ জনকে বাছাই করা হয়। গবেষণা সংস্থাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের চতুর্থতম কঠোর পরিশ্রমী নেতা হিসেবেও নির্বাচন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮৭ স্কোর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ৮৫ স্কোর পেয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী এমা সোলবার্গ।…

Read More

বিডিআর বিদ্রোহ মামলায় হাইকোর্টে ১৩৯ জনের মৃত্যুদন্ড বহাল

ঢাকা, ২৮ নভেম্বর : পিলখানায় বিডিআর সদরদপ্তরে (বর্তমান বিজিবি সদরদপ্তর) সংঘটিত বিদ্রোহে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় ১৩৯ জনের মৃত্যুদন্ড বহাল রেখে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ সোমবার এ রায় দেয়। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। এ মামলায় হাইকোর্ট নিম্ন আদালতে যাবজ্জীবনপ্রাপ্ত ১৬০ আসামীর মধ্যে ১৪৬ আসামীর দন্ড বহাল এবং নিম্ন আদালতে খালাসপ্রাপ্ত ৬৯ আসামীর বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে ৩১ আসামীকে নতুন করে যাবজ্জীবন কারাদন্ড দেয় হাইকোর্ট। এটর্নি জেনারেল মাহবুবে আলম…

Read More

বিএমডিএ খসড়া আইন, ২০১৭ মন্ত্রিসভায় অনুমোদিত

ঢাকা, ২৮ নভেম্বর : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষকে (বিএমডিএ) একটি আইনি কাঠামোর মধ্যে আনার লক্ষ্যে মন্ত্রিসভায় এর খসড়া আইন অনুমোদন করেছে। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যলয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৭ এর খসড়াটি নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে বিফ্রিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বিএমডিএ একটি রেজুলেশন দ্বারা পরিচালিত হচ্ছে, কারণ এটি পরিচালনায় কোনো আইন নেই। প্রতিষ্ঠানটি একটি সরকারি রেজুলেশন দ্বারা এখন পরিচালিত হচ্ছে বলে তিনি জানান। সচিব বলেন, একটি কর্তৃপক্ষ হলো বিধিবদ্ধ প্রতিষ্ঠান যেটা আইন দ্বারা পরিচালিত হয়।   মন্ত্রিপরিষদ সচিব বলেন, খসড়া…

Read More

৩ ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ সিনিয়র ছাত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছে এক ছাত্র। সোমবার সকালে প্রক্টর ও বিভাগীয় সভাপতি বরাবর আলাদা দু’টি লিখিত অভিযোগ করে ঐ ছাত্র। অভিযুক্ত ছাত্রী ও অভিযোগকারী ছাত্র উভয়েই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যয়নরত। এছাড়াও, আশিক (৩য় বর্ষ, ৪৪ ব্যাচ) ও অর্থো (২য় বর্ষ, ৪৫ ব্যাচ) এর বিরুদ্ধে ঐ ছাত্রীদের সহায়তা করার অভিযোগ করে সে। লিখিত অভিযোগে অভিযোগকারী ছাত্র (১ম বর্ষ, ৪৬ ব্যাচ) জানায়, গত ২২ তারিখে পুরাতন কলার পিছনের নির্জন জায়গায় অভিযুক্তরা তাকে নিয়ে যায়। আপত্তিজনক ভাবে অশ্লীল কথার মাধ্যমে তাকে যৌন নির্যাতন করে। এরপর অভিযুক্তরা তাকে…

Read More

সাভারের এক বাড়িতে ডাকাতির চেষ্টা

সাভারে এক বিএনপি নেতার ভাইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা করেছে ডাকাতরা। এসময় তিন জন গুরুতর আহত হয়েছে। আজ ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ের আক্রান এলাকার সাভার থানা বিএনপির সভাপতি মাহামুদুল হাসান আলালের ছোট ভাই ব্যবসায়ী রাশেদুল হাসান জালালের বাড়িতে এ ডাকাতির চেষ্টা করেন ডাকাতরা। এবিষয়ে ব্যবসায়ী রাশেদুল হাসান জালাল বলেন তার একতলা বাড়িতে ভোর রাতে কলাপসিবল গেট কেটে ২০/২৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে। এসময় তারা সিসিটিভি ক্যামেরায় ডাকাতরা বাড়িতে ঢুকেছে বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। এসময় ডাকাতরা একটি মোবাইল ও পনের’শ টাকা নিয়ে ব্যবসায়ী রাশেদুল হাসান জালালকে কুপিয়ে আহত করে…

Read More

আশুলিয়ায় তিন ছাত্রকে এক শিক্ষক নিজের জুতা দিয়ে পিটিয়ে আহত

সাভারের আশুলিয়ায় একটি স্কুলে তিন ছাত্রকে এক শিক্ষক নিজের জুতা দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তাদেরকে শারীরিক ও মানসিক ভাবেও ওই শিক্ষক নির্যাতন করে। এঘটনায় ওই তিন শিক্ষার্থী লজ্জায় স্কুলে আসতে ভয় পাচ্ছে। এঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে। এঘটনার বিষয়টি জানতে চাওয়া হলে ওই শিক্ষক লজ্জায় দ্রুত গতিতে স্কুল ত্যাগ করে চলে যান। ওই স্কুলের শিক্ষার্থীরা জানায় গত কয়েক দিন আগে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের স্কুলে সপ্তম শ্রেণীর তিন শিক্ষার্থী প্রসেনজিৎ (১২),নাছির উদ্দিন (১২) ও ফজলে রাব্বিকে ক্লাসে গোলযোগের অভিযোগ তুলে ক্লাস রুমে সবার সামনে…

Read More

আজ ভয়াবহ কোকো ট্রাজেডি দিবস

আজ সোমবার ভয়াবহ কোকো ট্রাজেডি দিবস। ৮ বছর আগে ২০০৯ সালের এ দিনে জেলার লালমোহন উপজেলায় কোকো লঞ্চ দুর্ঘটনায় ৮২ জন যাত্রী প্রাণ হারায়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় স্বজনহারা মানুষের কান্না আজো থামেনি। সেদিনের কথা মনে করে আজো আতঁকে উঠেন স্বজনহারা মানুষেরা। এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুর্ঘটনা ঘটলেও আজো লালমোহন-ঢাকা রুটে চালু হয়নি নিরাপদ লঞ্চ। এখনও ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে চলছে অধিকাংশ লঞ্চ। এলাকাবাসী জানান, কোকো-৪ দুর্ঘটনায় স্বজনহারা লালমোহন উপজেলার চর ছকিনা গ্রামের আব্দুর রশিদের ছেলে নূরে আলম সাগর, তার সদ্য বিবাহিত স্ত্রী ইয়াসমিন, শ্যালিকা হ্যাপি বেগমকে হারিয়েছেন।…

Read More

পিলখানা হত্যা মামলা : অসমাপ্ত রায় পড়া চলছে

বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতর পিলখানায় সেনা কর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের রায়ের অসমাপ্ত অংশ পড়া শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ৫২ মিনিটে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু হয়। আজ রায় পড়ছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। আজই রায় ঘোষণা শেষ হবে বলে আদালত জানিয়েছেন। এর আগে রবিবার রায় ঘোষণা আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। ২০১৩ সালের…

Read More