কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, খোলামেলা দৃশ্যে অভিনয়ের দরুন সেনসেশন হিরোইন হিসেবে নামডাক কুড়িয়েছেন ঢের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কর্মজীবন আর বেশকিছু অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বললেন। সবশেষ রোজ দুপুরে দেবরদের মনে উথাল-পাতাল সমুদ্র নিয়ে এসেছেন ‘উমা বৌদি’ নামের স্বস্তিকা। তার অন্তরঙ্গতায় ‘নার্ভাস’ হচ্ছে উনিশ-কুড়ি, তিনি নিজেই নাকি নার্ভাস হয়েছিলেন প্রসেনজিতের সঙ্গে ঘনিষ্ঠ হতে গিয়ে! স্বস্তিকা বলেন, প্রথমবার প্রসেনজিতের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার সঙ্গে তার পূর্ব ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও আমি ‘কম্পন’ অনুভব করেছিলাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন বিরাট তারকা, এটা ভেবেই আমার হাত পা ঠাণ্ডা…
Read MoreMonth: November 2017
বিশ্বসুন্দরী বলে কথা, একঝলক দেখতে বিমানবন্দরে ভিড়
সম্প্রতি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন ভারতের মানশি চিল্লার। গত শনিবার রাতে কঠোর নিরাপত্তার মধ্যে দেশে ফেরেছেন তিনি। তাকে দেখতে অসংখ্য মানুষ বিমানবন্দরে ভিড় জমায়। ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়, মানশি বিমানবন্দরে পৌঁছানোর আগে থেকেই তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে জমকালো প্রস্তুতি ছিল। সকাল থেকেই বিমানবন্দরে জড়ো হতে থাকে বহু মানুষ। মুম্বাই বিমানবন্দরে পা রাখতেই তাকে অভ্যর্থনা জানান তারা। মানশিকে ফুলের মালা, কপালে চন্দনের টিপ পরিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তিনি মাথায় পরেছিলেন বিশ্ব জয়ের মুকুট। দেশে ফেরার পর মানশি তার টুইটে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। টাইমস…
Read Moreদেশে খাদ্য নিরাপত্তার মান এখনও নিম্ন পর্যায়ে
দেশে খাদ্য নিরাপত্তার মান এখনও নিম্ন পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সেইসাথে এর অবস্থাকে অস্থিতিশীলও উল্লেখ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এশিয়ার খাদ্য নিরাপত্তা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের খাদ্য নিরাপত্তার বিষয়টির ধারাবাহিক উন্নতি হয়নি। কখনও কখনও এই পরিস্থিতি পেছনের দিকেও হেঁটেছে। বাংলাদেশের খাদ্যের মূল্য খুব বেশি উঠানামা করে। দেশে এখনও শিশুদের পুষ্টি, খর্বাকায় পরিস্থিতি এবং পাঁচ বছরের নিচে শিশুদের কম ওজন সমস্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। খাদ্য নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য প্রতিবেদনে সময় ভিত্তিক খাদ্য উত্পাদনের তথ্য, বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার…
Read Moreকক্সবাজারে আজ শুরু আন্তর্জাতিক সমুদ্র মহড়া
ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের নৌবাহিনীর অংশগ্রহণে বঙ্গোপসাগরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র মহড়া ইমসারেক্স-২০১৭ (আইওএনএস মাল্টিলেটারাল মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ এক্সারসাইজ)। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কক্সবাজারের ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে আজ সোমবার এ মহড়ার উদ্বোধন করবেন। তিনি হেলিকপ্টারে এ মহড়ায় অংশগ্রহণকারী যুদ্ধজাহাজসমূহের ফ্লিট রিভিউ পরিদর্শন করবেন। পরে তিনি বিচ কার্নিভালের উদ্বোধন করবেন। মহড়ায় ইন্ডিয়ান ওশেন নেভাল সিম্পোজিয়াম এর ৩২টি দেশের মধ্যে ২৩টি সদস্য ও ৯টি পর্যবেক্ষক দেশসমূহের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং নৌপ্রধান, ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের মেরিটাইম বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করবেন। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের নৌবাহিনীর…
Read Moreরাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ
ঢাকা, ২৭ নভেম্বর : রাজধানীর মিরপুরে আব্দুর রহমান (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা যায়, মিরপুরের ভাষানটেক থানা এলাকায় গত তিন মাস ধরে ওই স্কুলছাত্রীকে নিয়মিত ধর্ষণ করেছে আব্দুর রহমান। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় তাকে আটক করেছে পুলিশ। মেয়েটির ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ভাষানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ জানান, মাস তিনেক আগে স্থানীয় একটি স্কুলের এক শিক্ষার্থীকে প্রথম ভয় দেখিয়ে ধর্ষণ করে আব্দুর রহমান। কৌশলে এ ঘটনার দৃশ্য ধারণ করে আবদুর রহমান এবং…
Read Moreসাভার কলেজ ছাত্রলীগের টর্চার সেলে তালা
দিয়া ইসলাম , ঢাকা, ২৭ নভেম্বর : সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের দলীয় কর্মকাণ্ডে ব্যবহার হওয়া কলেজের একটি কক্ষ ‘শিক্ষার্থীদের টর্চার সেলে’ হিসেবে ব্যবহার হওয়ার অভিযোগে তালা ঝুলিয়ে দিয়েছে কলেজ প্রশাসন ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লার নেতৃত্বে ওই কক্ষটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। নজরুল ইসলাম মানিক জানান, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের কক্ষ অবৈধভাবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা দখল করে রেখেছিল। এছাড়া তারা কলেজের শিক্ষার্থীদের ওই কক্ষে নিয়ে আটকে রেখে টর্চার করতো। ছাত্রীদের…
Read Moreরোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাজ্য চাপ অব্যাহত রাখবে
ঢাকা, ২৭ নভেম্বর : অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাজ্যও মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে, যাতে তারা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করে। সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী পেনী মর্ডান্ট এমপি রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন। যুক্তরাজ্যের মন্ত্রী আরো বলেন, তার দেশ রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থাপিত ৫ দফা প্রস্তাবকে পুরোপুরি সমর্থন করে। লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার পরিচয় দিয়ে তিনি তার উচ্ছসিত প্রশংসা করেন।…
Read Moreঅধিনায়ক হিসেবে কোহলির বিশ্বরেকর্ড
নাগপুর, ২৭ নভেম্বর : অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ভারতের বিরাট কোহলি। নাগপুরে শ্রীলংকার বিপক্ষে চলতি টেস্টে ডাবল-সেঞ্চুরি করে ২১৩ রানে আউট হন কোহলি। চলতি বছর টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাট মিলিয়ে ১০টি সেঞ্চুরি করেছেন তিনি। তাই দুই সাবেক অধিনায়ক অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথকে পেছনে ফেলে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন কোহলি। ২০০৫ ও ২০০৬ সালে এক বছরে ৯টি করে সেঞ্চুরি করেছিলেন পন্টিং। আর ২০০৫ সালে এক বছরে ৯টি সেঞ্চুরি করেন স্মিথও। তবে চলতি…
Read Moreবিপিএলের পয়েন্ট টেবিল
চট্টগ্রাম, ২৭ নভেম্বর : একদিন বিরতির পর আজ থেকে আবারো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে। শীর্ষে থেকে চট্টগ্রামের দ্বিতীয় ও শেষ পর্ব শুরু করবে খুলনা টাইটান্স। দ্বিতীয়স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও তৃতীয়স্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস। বিপিএলের পয়েন্ট টেবিল : দল ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট খুলনা টাইটান্স ৮ ৫ ২ ০ ১ ১১ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ ৫ ২ ০ ০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০ ১ ৯ রংপুর রাইডার্স ৮ ৪ ৪ ০ ০ ৮ সিলেট সিক্সার্স ৯ ৩…
Read Moreরোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরার আশ্বাস দিলেন রাষ্ট্রপতি
কক্সবাজার, ২৭ নভেম্বর : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রোববার রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ জন্মভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফেরার আশ্বাস দিয়েছেন। রাষ্ট্রপতি রোববার উখিয়া উপজেলার কুতুপালংয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এ আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পাশের দাঁড়িয়েছে। শুধু তাই নয়, পুরো বিশ্ব আপনাদের পাশে রয়েছে’। রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে রাষ্ট্রপতি রোহিঙ্গাদের অবস্থা প্রত্যক্ষ করেন, তাদের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কাহিনী শোনেন। রাষ্ট্রপতি এখানে তার দু’দিনব্যাপী সফরের অংশ হিসেবে আজ…
Read More