২৮টি বিয়ে, ২৫তম স্ত্রীর মামলায় ২৭তম স্ত্রীর বাড়ি থেকে আটক!

ডেস্ক রিপোর্ট: অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিলেন বরগুনার ৪৬ বছরের ইয়াসিন ব্যাপারি। এরই মধ্যে একের পর এক ২৮টা বিয়ে সেরে ফেলেছেন তিনি। প্রায় প্রত্যেক স্ত্রী-ই একবার বা একাধিক বার তাঁর সন্তানের মাও হয়েছেন। কিন্তু দুরন্ত গতিতে এক বিয়ে থেকে আর এক বিয়ের দিকে এগোতে থাকা ইয়াসিন ব্যাপারির পথ কেউই আটকাতে পারেননি। অবশেষে পা কাটল পচা শামুকে। ২৫তম স্ত্রীয়ের দায়ের করা যৌতুকের মামলায় ২৭তম স্ত্রীয়ের বাড়ি থেকে গত সোমবার গ্রেফতার হলেন ইয়াসিন। বরগুনার তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামের জয়নাল আকনের বাড়ি থেকে পুলিশ ইয়াসিনকে গ্রেফতার করেছে। তালতলি থানার ওসি কমলেশ হালদার বলেছেন, ‘‘ইয়াসিন তথ্য…

Read More

বেনাপোল সীমান্ত থেকে প্রায় ৪ লাখ টাকা উদ্ধার

ডেস্ক রিপোর্ট :  যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা তিন লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২১) সদস্যরা। আজ সকাল ৭টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে এ টাকা উদ্ধার করা হয়। পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ রায় জানান, সকালে বিজিবি সদস্যরা পুটখালী চরের মাঠে টহল দেওয়ার সময় দুই যুবককে সীমান্ত এলাকা দিয়ে সাইকেল চালিয়ে পুটখালী বাজারের দিকে আসতে দেখে। এসময় বিজিবি সদস্যরা ওই যুবকদের গতিরোধ করলে তারা সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সাইকেলে থাকা একটি প্যাকেট থেকে তিন লাখ ৯০…

Read More

আজ গলফ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আজ পুরুস্কার বিতরণ

ডেস্ক রিপোর্ট :  সাভার গলফ ক্লাবে মার্ক ডিজাইনার পেশাদার গলফ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আজ পুরুস্কার বিতরণ করা হবে। বিকেলে গলফ ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফার দের মাঝে পুরুস্কার বিতরণ করবেন সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের (জিওসি) মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান পিএসসি। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান। ২২ জানুয়ারী থেকে শুরু হয়ে চার দিন ব্যাপি এ প্রতিযোগীতা চলে। চার রাউন্ডের এ প্রতিযোগীতায় ৭১ জন পেশাদার ও ৭ জন এ্যামেচারসহ মোট ৭৮ জন গলফার অংশ গ্রহন করেন। দুই রাউন্ড…

Read More

বরিশালে বিদেশি মদসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট :  বরিশালে বিপুল পরিমান দেশি ও বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে বরিশাল নগরীর দপদপিয়া ব্রিজের টোলঘরের সামনে চেকপোষ্ট বসিয়ে মদসহ ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন, বরগুনা জেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরিচন্না এলাকার মৃত মীর মুনসুর আলীর ছেলে মো. ছগির হোসেন মীর (৫৮), বরগুনার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো. রিপন মিয়া (৩২) ও বরগুনা সদরের চরকলোনী এলাকার আছমত আলীর ছেলে মো. কামাল হোসেন (৩৫)। বরিশাল মহানগর ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. ফরহাদ সরদার…

Read More

‘প্রিয়াঙ্কার সঙ্গে আমার তুলনা করবেন না’

ডেস্ক রিপোর্ট : বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া দুজনেই এখন বলিউড থেকে হলিউডে পাড়ি জমিয়েছেন। প্রিয়াঙ্কা টিভি সিরিজ কোয়ান্টিকো দিয়ে হলিউডে পা রাখেন। এরপর তিনি হলিউডের ‘বেওয়াচ’ ছবিতে অভিনয় করেন। আর দীপিকা “xXx: Return of Xander Cage” ছবি দিয়ে হলিউডে পা রাখলেন। এরপর থেকেই সবাই এই দুই অভিনেত্রীর মধ্যে সবাই তুলনা শুরু করেন। এতেই বেশ অসন্তুষ্ট হয়েছেন দীপিকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিরক্ত হয়ে তিনি জানালেন, “আমাকে প্রিয়াঙ্কার সঙ্গে আর তুলনা করবেন না। ” এ সময় দীপিকা পাডুকোন বলেন, “তুলনা করাটা ঠিক না। আমি বলতে চাই যে প্রত্যেকের পথ…

Read More

যে কারণে স্ত্রীরা স্বামীর প্রতি বিরক্ত!

ডেস্ক রিপোর্ট :  পৃথিবীতে সব মানুষ সমান হয় না। সেই সঙ্গে সবার অভ্যাসও এক হয় না। তবে স্বামীদের ভেতর এমন কিছু অভ্যাস রয়েছে, যার কারনে স্ত্রীরা তাদের স্বামীর প্রতি খুবই বিরক্ত হন। তবে বিরক্ত হলেও তাদের পক্ষে কিছুই করা সম্ভব হয় না। একবার দেখে নিতে পারেন সেই অভ্যাসগুলো একটি তালিকা- ১. অনেকে আছেন, যেসব বিষয়ে প্রতিশ্রুতি দেন সেগুলো কখনোই পূরণ করেন না। এভাবে বারবার প্রতিশ্রুতি ভাঙার অভ্যাস যেসব স্বামীর মধ্যে রয়েছে, তাদের স্ত্রীরা কখনোই তাদের বিশ্বাস করেন না। ২. সব সময় ব্যস্ত ভাব দেখানো ও স্ত্রীকে অবহেলা করার স্বভাব যার…

Read More

কাদের হাতে পুরো টাকাই তুলে দিচ্ছেন জোলি!

ডেস্ক রিপোর্ট :  হলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। খ্যাতির মতই তার মনও যে অনেক বড় সে প্রমাণ রিনি অনেক আগেই দিয়েছেন। ‘Mon Guerlain’ নামের একটি পারফিউমের ব্র্যান্ড এম্বেসেডর তিনি। কিন্তু এই ক্যাম্পেইন থেকে আয় করা টাকার একটুও নিজের জন্য রাখছেন না তিনি। জানা গেছে, পারফিউমের বিজ্ঞাপনের পুরো টাকাটাই তিনি তুলে দিচ্ছেন একটি চ্যারিটির হাতে। তবে ৪১ বছর বয়সি এই অভিনেত্রী এখন পর্যন্ত এই চ্যারিটির নাম প্রকাশ করেননি। সূত্রের খবর জোলি হয়তো জাতিসংঘের রিফিউজি এজেন্সির হাতেই এই টাকা তুলে দেবেন। কারন তিনি জাতিসংঘের রিফিউজি এজেন্সির সঙ্গে সরাসরিভাবে যুক্ত। ‘Mon…

Read More

শেষ মুহূর্তে ফিলিস্তিনকে ওবামার ২২ কোটি ডলার সহায়তা

ডেস্ক রিপোর্ট: সদ্যবিদায়ী মার্কিন বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে তার ওভাল অফিস ছাড়ার কয়েক ঘণ্টা আগে সর্বশেষ পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনের জন্য ২২ কোটি ১০ লাখ ডলার অর্থ সহায়তা পাঠান। তবে তার এই সিদ্ধান্তে কংগ্রেসে রিপাবলিকান সদস্যদের ঘোর আপত্তি ছিল। তাদের আপত্তি সত্ত্বেও তিনি ওই অর্থ পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো এই অর্থ গাজা ও পশ্চিমতীরের মানবিক সহায়তার কাজে ব্যবহৃত হবে বলে জানা গেছে। সেই সঙ্গে সুশাসন ও রাজনৈতিক সংস্কারের কাজেও এই অর্থ লাগানো হবে। খবর ফক্স নিউজের। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, “বারাক ওবামা শুক্রবার সকালে এই অর্থ খরচের ব্যাপারে…

Read More

ফের ইরাক-আমেরিকা যুদ্ধ!

ডেস্ক রিপোর্ট :  সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ইরাক যুদ্ধ চালিয়েছি। তবে তাদের তেল কেন লুট করে আনিনি? তেলসম্পদ আমাদের কাছে রাখা উচিত ছিল। শনিবার ট্রাম্প মনোনীত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মাইক পম্পেওকে পরিচয় করিয়ে দেয়ার সময় ওই সংস্থার কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, এখন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অর্থের প্রধান উৎস এই তেল। এ কারণে তেল আমাদের নিয়ে আসা দরকার। তাই এ বিষয়ে আমাদের আরেকবার সুযোগ নিতে হবে।   ট্রাম্পের এ ঘোষণাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে নতুন…

Read More

লিটন হত্যার আসামিসহ গ্রেফতার ৭ , গাড়ি চালক ও কাজের ছেলেকে জিজ্ঞাসাবাদ অব্যাহত

ডেস্ক রিপোর্ট :  সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার এক আসামিসহ হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে জামাত-বিএনপির ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। এ নিয়ে গত ৪ দিনে পুলিশি অভিযানে ৫৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। অপরদিকে এমপির গাড়ি চালক ফোরকান এবং কাজের ছেলে ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ১৬ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় নিয়ে আসে। এদিকে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকায় সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মী শুন্য হয়ে পড়েছে। এমপি লিটন হত্যা মামলায় পুলিশ ২৫ দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত কোন প্রকার তথ্য প্রকাশ করেনি।…

Read More