ডেস্ক রিপোর্ট : সাভার গলফ ক্লাবে মার্ক ডিজাইনার পেশাদার গলফ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আজ পুরুস্কার বিতরণ করা হবে।
বিকেলে গলফ ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফার দের মাঝে পুরুস্কার বিতরণ করবেন সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের (জিওসি) মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান পিএসসি।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান।
২২ জানুয়ারী থেকে শুরু হয়ে চার দিন ব্যাপি এ প্রতিযোগীতা চলে। চার রাউন্ডের এ প্রতিযোগীতায় ৭১ জন পেশাদার ও ৭ জন এ্যামেচারসহ মোট ৭৮ জন গলফার অংশ গ্রহন করেন। দুই রাউন্ড শেষে কাট করে প্রথম ৩৭ জনেরে মধ্যে চুরান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
মিতু/বিবি নিউজ/১৩৫২
