ডেস্ক রিপোর্ট : রাজধানীর বাড্ডা এলাকার শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় কবির খান (৫০) নামের এক হেলপার নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কবির যাত্রীবাহী তুরাগ পরিবহনের বাসের হেলপার হিসাবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তুরাগ বাসের গেটে দাঁড়ানো ছিলেন কবির। টঙ্গী থেকে সায়দাবাদগামী বাসটি বাড্ডা শাহজাদপুর এলাকায় পৌঁছালে পাশ দিয়ে অপর একটি তুরাগ বাস গেটে দাঁড়ানো থাকা কবিরকে চাপা দেয়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢামেকে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ…
Read MoreMonth: January 2017
নরসিংদীতে বাসচালককে গুলি করে হত্যা
ডেস্ক রিপোর্ট : নরসিংদীতে আলামিন মিয়া (৩২) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত আলামিন কাউরিয়াপাড়া এলাকার ইমান আলীর ছেলে। তিনি নরসিংদী পরিবহনের যাত্রীবাহী বাসের চালক হিসেবে চাকরি করতেন। জানা যায়, এক সপ্তাহ আগে বাসভাড়া নিয়ে কাউরিয়াপাড়া এলাকার রানা বাহিনীর এক সদস্যের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এরই জের ধরে রানা বাহিনীর সদস্যরা আলামিনকে পিটিয়ে আহত করে। সর্বশেষ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রানা বাহিনীর প্রধান রানা ঝগড়ার বিষয়টি…
Read Moreমোদীকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ
ডেস্ক রিপোর্ট : মোদীকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর মোদীর সঙ্গে হওয়া এক ফোনালাপে ট্রাম্প এই আমন্ত্রণ জানান। ওয়াশিংটন জানায়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত যুক্তরাষ্ট্রের সত্যিকারের বন্ধু ও অংশীদার বলে মন্তব্য করেন ট্রাম্প। সেখানে আরো বলা হয়, দুই দেশের মধ্যকার এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ভারতের অংশীদারিত্বকে আরো দৃঢ় হওয়ার সুযোগ করে দিয়েছে, বিশেষত অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের মধ্যে মোদীকে স্বাগত জানাতে চায় তারা। হোয়াইট হাউজ থেকে প্রেরিত ঐ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্বে সন্ত্রাস মোকাবেলায় কাঁধে…
Read Moreরাজশাহীর সব ক্লিনিক-ডায়াগনস্টিকে ধর্মঘট
ডেস্ক রিপোর্ট : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পর রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ধর্মঘট চলছে। মঙ্গলবার নগরীর চারটি ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিবাদে তিন দফা দাবিতে মঙ্গলবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডেকেছে জেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি। ধর্মঘটের ফলে দুর্ভোগে পড়েছে রোগী ও স্বজনরা। তারা ডাক্তার দেখাতে এবং প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারছে না। এদিকে জরিমানার পর মঙ্গলবার রাতেই জরুরি সভা আহ্বান করে রাজশাহীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি। ওই সভায় তিন দফা দাবি করে তা…
Read Moreগুলশানে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলশানে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম মাঈন উদ্দিন (৪৫)। গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার রাত আড়াইটার দিকে কালাচাঁদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন মাঈন উদ্দিন। তবে তার স্বজনরা বিষয়টি গোপন রেখে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসানেয়। মঙ্গলবার রাত ১০ টার দিকে ঐ হাসপাতালে মাঈন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বিষয়টি জানাজানি হয়। তাকে ছুরিকাঘাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে পূর্ব শত্রুুতার জেরও থাকতে পারে বলে ওসি মন্তব্য করেন। মিতু/বিবি নিউজ/১৩৬১
Read Moreইইউ ছাড়তে হলে পার্লামেন্টের অনুমোদন লাগবে : ব্রিটেনের সুপ্রিম কোর্ট
ডেস্ক রিপোর্ট : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার প্রক্রিয়া শুরু করার আগে ব্রিটিশ সরকারকে অবশ্যই পার্লামেন্টের অনুমোদন নিতে হবে বলে রায় দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। গত বছর ২৩শে জুন এক গণভোটে ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাবার পক্ষে ভোট দেয়। এর পর ব্রিটিশ সরকারের বক্তব্য ছিল যে ইইউ ত্যাগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করতে সরকারকে প্রদত্ত রাজকীয় ক্ষমতাই যথেষ্ট এ জন্য পার্লামেন্টের অনুমোদন নেবার দরকার নেই। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এক মামলা করা হলে বিচারপতিরা এ রায় দিলেন। এগারোজন বিচারপতির মধ্যে আট জনই মত নিয়েছেন যে, ইইউ ত্যাগের…
Read Moreবিএনপি নেত্রীর মুখে গণতন্ত্র অন্তরে ষড়যন্ত্র : তথ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন বেগম খালেদা জিয়ার এজেন্ডা নয়, তার মুখে গণতন্ত্র, অন্তরে ষড়যন্ত্র। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেত্রীর প্রস্তাব সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া মুখে গণতন্ত্রের কথা বললেও জঙ্গিরসঙ্গীত্ব ছাড়েননি। তার অনির্বাচিত সরকার গঠনের প্রস্তাব কার্যত নির্বাচন ভন্ডুল, সাংবিধানিক ধারা বানচাল এবং আবারও জঙ্গিতান্ডব ও আগুন-সন্ত্রাস করার কূটচাল।’ তিনি মঙ্গলবার ঢাকার যাত্রাবাড়ীতে ধলপুর কমিউনিটি সেন্টারে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রয়াত নেতা মোঃ দ্বীন ইসলামের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হাসানুল হক ইনু এসময় তার দলের…
Read Moreনানা কর্মসূচির মধ্যদিয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত
ডেস্ক রিপোর্ট : বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ঊনসত্তরের ঐতিহাসিক মহান গণঅভ্যুত্থান দিবস মঙ্গলবার নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে জাতির মুক্তি সনদ খ্যাত ৬-দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণঅভ্যুত্থান। দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। ঐতিহাসিক ২০ জানুয়ারি ’৬৯’র গণ-অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের আত্মদানের পর ২১, ২২, ২৩ জানুয়ারি শোক পালনের মধ্য দিয়ে ঢাকায় সর্বস্তরের মুক্তিপাগল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি এই অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়। এই…
Read Moreশিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিতে ছাত্রলীগের প্রতি আহবান প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দেয়ার এবং সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকাশক্তি থেকে দূরে থাকার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু ছাত্রলীগের মূল নীতিতেই আছে শিক্ষা, শান্তি, প্রগতি-তাই ছাত্রলীগ কর্মীদের শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে হবে।’ ছাত্রলীগ নেতা-কর্মীদের শিক্ষা অর্জনে বেশি সময় ব্যয় করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদেরকে শিক্ষার আলো জ্বালিয়ে শান্তির পথে এগিয়ে যেতে হবে প্রগতির মধ্য দিয়ে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আর ঐ মাদকাশক্তি বা জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে দূরে থাকতে হবে। আর এপথে যারা যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এতে…
Read Moreসন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জনসম্পৃক্ততা বাড়ান : পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : জনগণই তার মূল শক্তি আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ আমাদের সাথে আছে, জনগণের শক্তিই আমাদের মূল শক্তি। সুতরাং আপনাদের ওপর জনগণের আস্থাকে বাড়াতে হবে এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিশেষ করে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আরো অধিক জনগণকে সম্পৃক্ত করতে হবে।’ তিনি বলেন, ‘জনগণ চাইলেই দেখাতে পারে কে কি কাজ করে এবং তাদের কাছ থেকেই সঠিক তথ্যটা পাওয়া যায়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে তার তেজগাওস্থ কার্যালয়ে ‘পুলিশ…
Read More