মধ্য প্রাচ্যের অভিবাসীদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা ট্রাম্পের!

ডেস্ক রিপোর্ট :  এবার ট্রাম্প প্রশাসন মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশের অভিবাসীদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করার দিকেই যাচ্ছে। বিশেষ করে ইরাক, ইরান, সিরিয়ার মত দেশগুলির অভিবাসীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হবে সংবাদ সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত আমেরিকা জুড়ে বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে দেশটির প্রশাসন সূত্রের খবরে বলা হয়েছে। আর সেই নির্দেশে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর করার কথাও রয়েছে। ভোটে জিতলে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন সেই প্রতিশ্রুতিই…

Read More

শাহরুখের ‘রইস’ ছবির দৃশ্য টুইটারে ফাঁস!

ডেস্ক রিপোর্ট :  সম্প্রতি রইস ছবির প্রচারণায় বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সানি লিওন ব্যস্থ সময় পার করলেন। এমনকি রাতভর এক ট্রেনেও কাটিয়ে ছিলেন দু’জন। ‘রইস’ ছবিতে অভিনেত্রী সানি লিওনের উপস্থিতি মাত্র একটি আইটেম গানেই সীমাবদ্ধ। তবে এটাই তার কাছে অনেক বড় পাওয়া বলে মন্তব্য সানিরই। ছবির মূল নায়িকা মাহিরা খান পাকিস্তানি হওয়ায় প্রচারণায় থাকতে পারছেন না। আর এ সুযোগেই ৫১ বছর বয়সী বলিউড বাদশার সঙ্গে ট্রেনে চড়ে বসলেন ৩৪ বছরের সানি। সে যাই হোক, বুধবার ছবিটি রিলিজের কয়েক ঘণ্টার মধ্যেই টুইটারে ফাঁস হয়ে যায় রইসের প্রথম দৃশ্যটি।    …

Read More

অতিরিক্ত সয়া যৌনইচ্ছা কমিয়ে দেয়

ডেস্ক রিপোর্ট : এখনকার সময়ে অনেক পুরুষই যৌনাকাঙ্ক্ষা কম হওয়ার সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যার পিছনে খাদ্যাভাস বা যা খাওয়া হয় তার মারাত্মক প্রভাব থাকতে পারে। খাদ্যাভাস আপনার লিবিডোতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন এই ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যেসব খাবার আপনার সেক্সের ইচ্ছা কমিয়ে দেয় বা যৌন ক্ষমতা নষ্ট করে সেগুলি খাবারের তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। টেস্টোস্টেরন নামে একধরনের হরমোনের মাত্রা কমে গেলে যৌন ইচ্ছা হ্রাস পায়। যেসব খাবারের কারণে এই হরমোনের মাত্রা কমে যায় সেসব খাবার খেলে পুরুষদের…

Read More

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ী ও হাতিলঝিল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বর্ষা (১৯) ও আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামের দুইজন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে আধ ঘণ্টার ব্যবধানে দুর্ঘটনা দুটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী চৌরাস্তায় অজ্ঞাত একটি যানবাহান ধাক্কা দেয় বর্ষাকে। খবর পেয়ে রাস্তার পাশ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টায় কর্তব্যরত চিকিৎসক ‍তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, তেজগাঁও থানার কুনিপাড়া সংলগ্ন হাতিরঝিলে নিয়ন্ত্রণে হারিয়ে আব্দুল্লাহ আল মামুন আহত হন। বুধবার দিবাগত রাত ১টার দিকে পথচারীরা তাকে উদ্ধার ঢাকা…

Read More

বরগুনায় ইয়াবাসহ আটক ১

ডেস্ক রিপোর্ট :  বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামে ১৪০০ পিস ইয়াবাসহ সুমন সিকদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় তার কাছ থেকে ১৪০০ পিস ইয়াবা, তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।     মিতু/বিবি নিউজ/১৩৭১

Read More

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

ডেস্ক রিপোর্ট :  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উলুকান্তি এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চুনারুঘ‍াট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।         মিতু/বিবি নিউজ/১৩৭০

Read More

বিছানায় আত্মবিশ্বাসী থাকার উপায়

ডেস্ক রিপোর্ট : প্রতিদিন রাতে ঘরে ফিরে ক্লান্তি ঘিরে ধরে। ফলে দাম্পত্য জীবনে নেমে আসে হতাশা। সেই হতাশা কাটাতেই কয়েকটি পন্থা অনুসরন করলে ফিরে আসতে পারে সুখ। আর সম্পর্কে বাড়তে পারে নৈকট্য। ১. চাপ মুক্ত থাকুন :‌ চিন্তার দরকার নেই। চাপ মুক্ত থাকুন। মাথায় বেশি চিন্তা চাপিয়ে নিলে যৌন জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই মাথা ফাঁকা রাখুন, মন খুলে উপভোগ করুন। ২. শরীরের ভাষা :‌ শরীরের সঙ্গে মনের যোগটা থাকা দরকার। শরীর আপনাকে কী ইঙ্গিত দিচ্ছে সেটা বুঝতে পারলেই যৌন জীবন অনেকটা ঠিক ঠাক হয়ে যাবে। বুঝতে পারবেন সঙ্গীর সঙ্গে…

Read More

আজ রাতে দেশে ফিরছেন টাইগাররা

ডেস্ক রিপোর্ট :  অস্ট্রেলিয়ার প্রস্তুতি ক্যাম্প ও নিউজিল্যান্ড সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চের স্থানীয় সময় সকাল নয়টায় দেশের উদ্দেশে রওনা দেবেন সাকিব-তামিমরা। অকল্যান্ড ও সিঙ্গাপুর হয়ে দেশে পৌঁছানোর কথা আজ রাত ১০টা ৪০ মিনিটে। এদিকে নিউজিল্যান্ডে লম্বা সময় কাটানোর পর দেশে ফিরেও মোটেই বিশ্রাম মিলবে না ক্রিকেটদের। আগামী ২ ফেব্রুয়ারী ভারত যাত্রা। একই মাসের ৯ তারিখ থেকে হায়দারাবাদে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ শুরু। তার আগে ৩০ জানুয়ারী সব ক্রিকটারকে অনুশীলনে ডাকা হয়েছে।     মিতু/বিবি নিউজ/১৩৬৮

Read More

সিরাজগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ ৩ ডাকাত আটক

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জের বেলকুচিতে র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে। বুধবার ভোররাতের দিকে বেলকুচি উপজেলার রানধুনীবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার চর বিহারী গ্রামের মৃত পাষান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫), সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতী গ্রামের মৃত জুড়ান আলীর ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু (৪২) ও পাইকপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আঃ রাজ্জাক (৪৫)। র‌্যাব-১২ উপ-পরিচালক মেজর সাফায়াত আহাম্মদ সুমন জানান, ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রানধুনীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই তিন ডাকাতকে…

Read More

ছাদ থেকে ইট পড়ে শিশু আহত

ডেস্ক রিপোর্ট : ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানার ছাদ থেকে ইট পড়ে সিয়াম ইসলাম (৮) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল রাতে ধামরাইয়ের বালিথা এলাকায় একে এইচ গার্মেন্টস-এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির বাবা আব্দুল ছাত্তার জানান তার ছেলে সিয়াম ইসলাম বালিথা এলাকায় নানা দুদু মিয়ার বাড়িতে থেকে স্থানীয় শিশির আইডিয়াল স্কুলে প্রথম শ্রেণীতে পড়াশুনা করেন। পরে গতকাল রাতে তার ছেলে বাড়ির পাশে একটি যায়গায় ফ্রোম নিয়ে খেলা করছিলো। এসময় একে এইচ গার্মেন্টস এর নির্মাণাধীন একতলা ভবনের ছাদ থেকে মাটিতে ইট ফেলে দেয়…

Read More