রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

dead-body-1ডেস্ক রিপোর্ট :  রাজধানীর তুরাগে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তুরাগ ১৫ নং সেক্টরের লেক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবে খুদা জানান, “ইতোমধ্যেই মরদেহে পচন ধরছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। তবে ঘটনাটি হত্যা না অন্য কিছু তা জানতে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ”

 

মিতু/বিবি নিউজ/১৩১২

Related posts

Leave a Comment