অভিবাসীরা যাতে ভোগান্তির শিকার না হয় তা গুরুত্ব সহকারে দেখার আহ্বান ডেপুটি স্পিকারের

2017-01-09_6_14114ডেস্ক রিপোর্ট:  ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বিদেশে অভিবাসীরা যাতে কোন প্রকার ভোগান্তি ও প্রতারণার শিকার না হয় তা গুরুত্ব সহকারে দেখতে সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশের অভিবাসী শ্রমিকের অধিকার রক্ষায় তৃণমূল পর্যায়ের বেসরকারী সামাজিক সংগঠন ওয়ারবী ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে অভিবাসী, অভিবাসীদের অধিকার এবং উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
ফজলে রাব্বী মিয়া বলেন, বাংলাদেশের অর্থনীতিতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রশিক্ষণ দিয়ে বিদেশে মানব সম্পদ প্রেরণ করলে সেখানে গিয়ে তারা আরো ভালো কাজ করতে পারবে।
সংসদ সদস্য ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, হোসনে আরা লুৎফা ডালিয়া, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরামের চেয়ারম্যান নাজমুল আহসান, যুগ্মসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রোগ্রমের টিম লিডার ক্যাথেরিন চেচিল ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ ।
এ সময় ডেপুটি স্পিকার অভিবাসীদের স্বার্থ ও অধিকার বিষয়ক একটি সংসদীয় ককাস গঠনের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের কল্যানে একটি যুগোপযোগী আইনও করা হয়েছে।
তিনি বলেন, বিদেশ গমনের ক্ষেত্রে অনগ্রসর ও পিছিয়ে পড়া এলাকার মানুষদের অগ্রাধিকার দিলে দেশের সুষম অর্থনৈতিক উন্নয়ন হবে বলে মন্তব্য করেন। অনুমোদিত রিক্রুটিং এজেন্ট বা বোয়েসেলের মাধ্যমে এবং ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র বা জেলা জনশক্তি অফিসে অনলাইনে নিবন্ধন করে বিদেশ গমনের তিনি আহবান জানান।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/১০৫১

Related posts

Leave a Comment