আশুলিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

112664_imagesডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় আনায়ারোল (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটর সাইকেলে অপর আরোহী।

সোমবার সকাল ৬টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন।

নিহত আনায়ারোল ও আহত গোলাম রাব্বানীর গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তারা আশুলিয়ায় বাসা ভাড়া থেকে উত্তরায় একটি গ্যারেজে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এসআই কামাল হোসেনবলেন, ভোরে আনায়ারোল ও রাব্বানী দু’জনে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত কোনো গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়েন। পেছন থেকে অপর একটি বাস আনায়ারোলকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিত্সক আনায়ারোলকে মৃত ঘোষণা করেন।

 

 

মিতু/বিবি নিউজ/১০১৩

Related posts

Leave a Comment