রাজধানীতে ট্রাক চাপায় ঠেলাগাড়ি চালকের মৃত্যু

112664_imagesডেস্ক রিপোর্ট:  রাজধানী‍র ভাটারা এলাকায় ট্রাক চাপায় সিরাজুল ইসলাম (২৭) নামে এক ঠেলাগাড়ি চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

ঠেলাগাড়ির সঙ্গে থাকা নাম না জানা আহত আরেক যুবক বলেন, ভাটারা নতুন বাজার কোকাকোলার সামনে গিয়ে ঠেলগাড়ি চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে আমরা দুই জন গুরুতর আহত হই।

পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৬টায় সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায়। তার বাবার নাম শাহজাহান প্রামাণিক।

ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

 

 

মিতু/বিবি নিউজ/৯১৮

Related posts

Leave a Comment