গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

newsসারাদেশের ন্যায় ঢাকার ধামরাই উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
রবিবার বিকালে ধামরাইয়ের কুশুড়া হাই স্কুল মাঠে এ প্রতিযোগীতা উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালেক।
পুরস্কার বিতরনী সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এমএ মালেক,বিশেষn অতিথি সমাজ সেবক আহম্মদ আল- জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,ধামরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল গনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান,উপজেলা রিসোর্স সেন্টার ইউআরসির উপজেলা ইন্সট্রাক্টর জোহরা খাতুন পলি ও নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নিয়ামুল কবীর ।
13315235_818590791574557_493476993556005628_nপ্রতিযোগীতায় বালকদের মধ্যে শরিফবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বালিকাদের মধ্যে চরসুঙ্গর সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়ে জেলা পর্যায়ের প্রতিযোগীতা করার গৌরব অর্জন করেছে।
সভায় ও মাঠে শিক্ষক, অভিভাবক,এলাকাবাসী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment